সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি
বাঁধের কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

আগামী সপ্তাহে পিআইসিদের বিল প্রদানের আশ্বাস

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ০৯:১৯:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০৯:১৯:৪৪ পূর্বাহ্ন
আগামী সপ্তাহে পিআইসিদের বিল প্রদানের আশ্বাস
স্টাফ রিপোর্টার :: তিন জেলার সীমান্তবর্তী সুনামগঞ্জের শাল্লা উপজেলার গুরুত্বপূর্ণ ফসলরক্ষা বাঁধের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বৃহ¯পতিবার (৫ মে) দিনব্যাপী তিনি নেত্রকোণা, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার মিলনস্থলে অবস্থিত ছায়ার হাওর ও কালিকোটা হাওরসহ অন্তত ৩০টি বাঁধের কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলার কালিকোটা হাওরের শাল্লা অংশ এবং কিশোরগঞ্জের ইটনা উপজেলার ছায়ার হাওরের সুনামগঞ্জ অংশের ক্লোজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁধের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। বাঁধের স্থায়িত্ব নিশ্চিত করতে জেলা প্রশাসক সংশ্লিষ্ট পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) সভাপতি ও সদস্য-সচিবদের নীতিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেন। তিনি নীতিমালা অনুযায়ী সঠিক নিয়মে মাটির ক¤েপকশন ও দুরমুজ করা, নির্ধারিত ¯ে¬াপ বজায় রাখা, বাঁধের সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত ঘাস লাগানোর পাশাপাশি উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়মিত তদারকি জোরদার করার নির্দেশ দেন। বাঁধের কাজ পরিদর্শনকালে জেলা প্রশাসকের কাছে নিজেদের আর্থিক সংকটের কথা তুলে ধরেন পিআইসি সংশ্লিষ্টরা। তারা জানান, কাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও প্রয়োজনীয় অর্থ ছাড় না হওয়ায় তারা বিপাকে পড়েছেন। অনেকেই ধারদেনা করে এবং শ্রমিকের মজুরি বাকি রেখে বাঁধের কাজ চালিয়ে যাচ্ছেন। পাওনাদারদের চাপ ও অবশিষ্ট কাজ শেষ করতে হিমশিম খাওয়ায় বাঁধের নির্মাণকাজের শেষ পর্যায়ের কাজে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেন তারা। পিআইসিদের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বাঁধ নির্মাণ একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, যা এক প্রকার সেবামূলক কাজ। ফসল সুরক্ষিত থাকলে এই অঞ্চলের সকলেই স্বস্তিতে থাকবেন। তিনি আরও বলেন, বরাদ্দ ছাড়ে দাপ্তরিক জটিলতার কারণে সময়মতো বিল প্রদান করা সম্ভব হয়নি, যার ফলে কাজে কিছুটা ধীরগতি দেখা দিয়েছে। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আশ্বস্ত করেন যে, আগামী সপ্তাহের প্রথম দিকেই কাজ অনুযায়ী পিআইসিদের বিল প্রদান করা হবে। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. এমদাদুল হক, শাল্লা উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাস, জেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য শহীদনূর আহমেদ, পাউবোর উপ-সহকারী প্রকৌশলী ওবাইদুল হক, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তানভীর আহমেদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার