সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

চাতলবিল জলমহাল নিয়ে দুই পক্ষের উত্তেজনা

  • আপলোড সময় : ২০-০৯-২০২৪ ০৯:৪৩:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৪ ০৯:৪৩:০০ পূর্বাহ্ন
চাতলবিল জলমহাল নিয়ে দুই পক্ষের উত্তেজনা
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের চাতলপাড় মৎস্যজীবী সমবায় সমিতি ও ঘাগটিয়া কাটাখালী শাপলা মৎস্যজীবী সমবায় সমিতি মধ্যে চাতলপাড় জলমহাল নিয়ে দ্বন্দ্বে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে চাতলপাড় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন জানান, চাতলবিল জলমহাল ইজারায় আমি সমিতির পক্ষে অংশগ্রহণ করি এবং শাপলা মৎস্যজীবী সমিতি অংশগ্রহণ করে। এমতাবস্থায় সাবেক সংসদ সদস্য পীর মিসবাহ শাপলা মৎস্যজীবী সমবায় সমিতিকে ইজারা প্রদানে সুপারিশ করায় সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদি উর রহিম জাদিদ সংসদ সদস্য পীর মিসবাহ’র সাথে আলোচনা করে জলমহাল ইজারায় অংশগ্রহণকারী দুই সমিতির সমন্বয়ের মাধ্যমে সমাধানের পরামর্শ দেন। সেই পরামর্শে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা পরিষদ সদস্য হোসেন আলীর মাধ্যমে চুক্তিনামা স¤পাদন করে দুই সমিতি চাতলবিল পরিচালনার দায়িত্ব নেই। এর মধ্যেই আমারা দুই সমিতির যৌথ সম্মতিতে এক বছরের জন্য মতিউর রহমান গংয়ের কাছে চাতলবিল জলমহালটি সাবলিজ দেই। তবে এ বিষয়টি অস্বীকার করে ঘাগটিয়া কাটাখালী শাপলা মৎস্যজীবী সমিতির সভাপতি জানান, আমি এমন চুক্তি করিনি। চাতলপাড়ের বাসিন্দা বশির মিয়া জানান, আমরাও জানি দুই সমিতি মিলেই মতিউর গংদের কাছে বিল লিজ দিছেন। এরপর থেকেই বিলে কাঁটা ফেলা, পোনামাছ ফেলাসহ বিলের রক্ষণাবেক্ষণের জন্য নৈশপ্রহরী নিয়োগ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ