সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জামালগঞ্জে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ১১:৩৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ১১:৩৫:৪৪ অপরাহ্ন
জামালগঞ্জে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার:: জামালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় সাচনা বাজারস্থ একটি রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি মুফতি তৌহিদুল ইসলাম এবং সাধারণ স¤পাদক হাফিজ কামাল হোসেন ও সহ সাধারণ সম্পাদক ক্বারী মাহদী আল হাসান যৌথ সঞ্চালনা করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আলী আকবর, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা মফিজুর রহমান আলাল, বাংলাদেশ খেলাফত মজলিসের সহ সভাপতি হাফেজ মাওলানা মহিবুল হক এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি মো. ইকবাল হোসেন। বক্তারা বলেন, বিশ্বব্যাপী মুসলমানদের বিভিন্নভাবে দমিয়ে রাখার চেষ্টা চলছে। তবে তৌহিদি জনতা বেঁচে থাকা পর্যন্ত ইসলামের আদর্শ ধ্বংস করা সম্ভব নয়। তারা দেশে ইসলামী শরিয়াহভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত নেতাকর্মীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি