সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ১১:৩৯:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ১১:৩৯:১৪ অপরাহ্ন
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার বীরগাঁও গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বীরগাঁও গ্রামের দক্ষিণ পাড়ায় মির্জা হোসেন ও হিরো আলমের পরিবারের মধ্যে ধান শুকানোর খলা (জায়গা) নিয়ে বিরোধ চলছিল। চলতি মৌসুমের হাওরের বোরো ধান শুকানোর জন্য মীর্জা হোসেন ও হিরো আলমের পরিবার একসঙ্গে খলা তৈরির প্রস্তুতি নিলে প্রথমে দুপক্ষের মধ্যে বাগবিত-া হয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্লাহ বলেন, ইফতারের আগ মুহূর্তে বীরগাঁও গ্রামে হাওরের ধান শুকানোর জায়গা নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে এই গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স