সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

জগন্নাথপুর পৌর শহরে যানজটে জনভোগান্তি

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ১১:৪২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ১১:৫১:০১ অপরাহ্ন
জগন্নাথপুর পৌর শহরে যানজটে জনভোগান্তি
মোশাহজাহান মিয়া ::
জগন্নাথপুর পৌর শহরে বেড়েছে তীব্র যানজট। ফলে যানজটে জনভোগান্তি চরমে পৌঁছেছে। রোজার দিনে দীর্ঘসময় ধরে রোদে গাড়ি নিয়ে যানজটে আটকেপড়া মানুষদের ক্ষোভের যেন শেষ নেই। এই যানজট থেকে মুক্তি পেতে নলজুর নদীতে আর্চব্রিজ নির্মাণ করা হয়েছে। এতে যানজট কমেনি বরং আরো বেড়েছে। কারণ সময়ের পরিক্রমায় দিনে দিনে জনসংখ্যা বৃদ্ধি পেলেও রাস্তা-ঘাট বাড়ছে না। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। ফলে দিনে দিনে যানজট বেড়েই চলেছে। জগন্নাথপুর পৌর শহরের বুকচিরে বয়ে যাওয়া নলজুর নদীতে প্রথম পাকা ব্রিজ নির্মাণ করা হয়েছিল এরশাদ সরকারের আমলে। এ ব্রিজ নির্মাণ হওয়ায় জগন্নাথপুর থেকে সরাসরি সিলেটের সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা হয়। পরে আওয়ামীলীগ সরকারের আমলে সুনামগঞ্জের ডাবর থেকে জগন্নাথপুর রাণীগঞ্জ সেতু হয়ে সৈয়দপুর ঢাকা আঞ্চলিক মহাসড়ক চালু হয়। মূলত রাণীগঞ্জ সেতু হওয়ায় সুনামগঞ্জবাসীর ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছে। সময়ের পরিক্রমায় মানুষ ও গাড়ির চাপে জগন্নাথপুর পৌর শহরে যানজট লেগেই থাকতো। কারণ সরু সেতুতে মানুষের সংকুলান হয়নি। এ যানজট থেকে মুক্তি পেতে বড় করে দৃষ্টিনন্দন আর্চব্রিজ নির্মাণ করা হয়। এখন সেই আর্চ ব্রিজই মানুষ ও গাড়ির চাপে মনে হয় সরু হয়ে গেছে। ফলে জনভোগান্তি বেড়েছে। যানজটে আটকে থাকা গৌর হরি, রবিউল ইসলাম, আনকার মিয়াসহ বেশ কয়েকজন ক্ষোভ প্রকাশ করে জানান, যেই লাউ সেই কদু। পৌর শহরে আগেও যানজট ছিল, বর্তমানেও আছে। আর্চব্রিজ নির্মাণ হওয়ায় আমরা খুশি হয়েছিলাম, ভেবেছিলাম হয়তো যানজট থেকে মুক্তি পেয়েছি। আসলে তা হয়নি। আর্চব্রিজ নির্মাণ হওয়ার পর শহীদ মিনার এলাকার সেতুটি ভেঙে ফেলা হয়েছে, নতুন সেতু হবে বলে। এখানে রাখা হয়নি বিকল্প সড়ক ব্যবস্থা। ফলে পেয়ে হেঁটে চলাচল করা গেলেও গাড়ি চলে না। তারপর ভেঙে দেয়া হয় হেলিপ্যাড হয়ে সি/এ মার্কেট পর্যন্ত বিকল্প সেতু। এতে দুই দিক থেকে কমেছে চলাচল ব্যবস্থা। সব চাপ পড়েছে একমাত্র আর্চ ব্রিজের উপরে। তার উপর ঈদকে সামনে রেখে বেড়েছে জনসমাগম। বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, যানজটে নাকাল পৌরবাসী। এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন জানান, আর্চ ব্রিজের সামনে পৌর শহরে গাড়ি পার্কিংয়ের কারণে যানজট সৃষ্টি হয়। শহীদ মিনার এলাকায় নতুন ব্রিজ নির্মাণকাজ শুরু হয়েছে। এখানে বিকল্প হিসেবে বাঁশের সেতু নির্মাণ করা হবে। আর নদীতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে হেলিপ্যাড-সি/এ মার্কেট বিকল্প সেতুটি ভেঙে দেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ