সুনামগঞ্জ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল সংসদে পাস কোথাও ধান কাটার উৎসব, কোথাও জলের নিচে স্বপ্ন মুক্তিপণ নেয়ার পরও অপহরণকারীরা ফেরত দেয়নি মোনায়েমকে, উৎকণ্ঠায় পরিবার টাঙ্গুয়ার হাওরে ৫০ কোটি টাকার প্রকল্প কমিউনিটি ভিত্তিক স্বপ্ন কি টিকে থাকবে? দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট : হাসনাত আব্দুল্লাহকে স্পিকার সংসদে ১৩ দিনে ৯১টি বিল পাস শাল্লায় নিরীহ পরিবারের বাসা দখলে ঘোষণা দিয়ে হামলা ত্যাগী নেত্রীদের মূল্যায়ন চায় বিএনপি’র তৃণমূল দালালের ফাঁদে নিঃস্ব অভিবাসন প্রত্যাশীরা, হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা দিরাইয়ে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত ২০ ঢাকা-দিল্লি সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান বিল’ পাস শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ কর্তন পরিদর্শনে জেলা প্রশাসক, মেরামতের নির্দেশ উদ্বোধন হলো ‘মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ হাওরে দেশি ধান কাটা শুরু দোয়ারাবাজারে অভিযুক্ত শিক্ষককে কর্মস্থলে ফেরানোর চেষ্টায় শিক্ষার্থীদের বাধা বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষক নিহত উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাইফুল ইসলাম নিজেদের টাকায় সরকারি সড়ক সংস্কার করলেন এলাকাবাসী ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সংসদে পাস
নাগরিক সভার মাধ্যমে

উন্নয়ন কর্মপরিকল্পনার সমস্যা চিহ্নিত করলেন এমপি কামরুল

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ১১:৪৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ১১:৫৭:৪৩ অপরাহ্ন
উন্নয়ন কর্মপরিকল্পনার সমস্যা চিহ্নিত করলেন এমপি কামরুল
স্টাফ রিপোর্টার :: এলাকার উন্নয়ন কর্মপরিকল্পনা গ্রহণে নাগরিক মতবিনিময়সভার মাধ্যমে সমস্যা চিহ্নিত করলেন সুনামগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি কামরুজ্জামান কামরুল। এলাকার দলমত নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষের কাছ থেকে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে আগামীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তার ঘনিষ্ঠরা। এদিকে তৃণমূলের সাধারণ মানুষ এমপিকে কাছে পেয়ে তারা নিজ নিজ এলাকার অগ্রাধিকার সমস্যাগুলো তুলে ধরে সমাধানের দাবি জানিয়েছেন। শুক্রবার বাদ জুমআ তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েগড় বাজারে তিনটি ওয়ার্ডের দলীয় নেতাকর্মীসহ নাগরিক প্রতিনিধিরা অংশ নেন। জানা গেছে, এই সভায় স্থানীয় লোকজন এলাকার রাস্তাঘাটের উন্নয়নে সেতু, কালভার্ট উন্নয়ন, যাদুকাটা নদতীর সেতুর কাজ দ্রুত বাস্তবায়ন, নদীতে শ্রমিকদের স্বার্থ রক্ষা, আইন শৃঙ্খলার উন্নয়ন, মাদক নির্মূল এবং সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির যথাযত বাস্তবায়নের কথা জানান। স্থানীয় জনসাধারণের সমস্যাগুলো চিহ্নিত করে এমপি কামরুজ্জামান কামরুল সংশ্লিষ্টদের নোট নিতে বলেন। এই নাগরিক মতবিনিময়সভার মাধ্যমেই সমস্যা চিহ্নিত করে সমাধান করার আশ্বাস দেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সদস্য চান মিয়া মাস্টার, শাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা সাইদুল কিবরিয়া, বাবরুল হাসান, নাগরিক সমাজের প্রতিনিধি আলম সাব্বির, মুসলিম উদ্দিন, নূরুল ইসলাম প্রমুখ। এছাড়াও স্থানীয় মুরুব্বি ও তরুণ সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত এই নাগরিক মতবিনিময়সভা বিষয়ে সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল বলেন, তৃণমূলের সাধারণ নেতাকর্মী ও সাধারণ মানুষ আমাকে নেতা বানিয়েছেন। আমি এখন থেকেই সময় নিয়ে তাদের কাছে এসে তাদের সমস্যার কথা শুনবো। সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও আমাদের সেই নির্দেশনাই দিয়েছেন। আমার নির্বাচনী এলাকার সব উন্নয়ন কর্মযজ্ঞ সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের দাবিকে অগ্রাধিকার দিয়েই বাস্তবায়ন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স