সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

খাল ও নদী দখলমুক্ত করা হবে : এমপি কয়ছর আহমেদ

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ১১:৪৬:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ১১:৪৬:৫৪ অপরাহ্ন
খাল ও নদী দখলমুক্ত করা হবে : এমপি কয়ছর আহমেদ
স্টাফ রিপোর্টার :: হাওরাঞ্চলের দখল হওয়া খাল ও নদী উদ্ধারে বাঁধা আসতে পারে। সকলের সহযোগিতা নিয়ে দখলে থাকা খাল ও নদী উদ্ধার করা হবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমেদ। শুক্রবার বিকেলে শান্তিগঞ্জের আখতাপাড়ায় খাল খনন কর্মসূচি অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। দরগাপাশা ইউনিয়ন পরিষদের গ্রামীণ অবকাঠামো কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে কয়ছর এম আহমেদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম খাল খনন শুরু করেছিলেন। তার স্বপ্ন বাস্তবায়নে বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ভরাট হওয়া খাল উদ্ধার করা। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ইতোমধ্যে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন। দেশের সকল খাল খনন করতে প্রচেষ্টা চালানো হয়েছে। তিনি এসময় আরও বলেন, বিএনপি চায় খালকে খাল ও নদীকে নদীর মতো দেখতে। যার মাধ্যমে কৃষি ও মৎস্যের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ ভারসাম্য রক্ষা করা হবে। তাই খাল খননের সাথে বৃক্ষরোপণের উপর গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার। খাল খনন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, শান্তিগঞ্জ থানার ওসি অলি উল্লাহ, দরগাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুফি মিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু