সুনামগঞ্জ , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ১১:৫৫:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ১১:৫৫:১৮ অপরাহ্ন
সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
সুনামকণ্ঠ ডেস্ক :: নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। শুক্রবার (৬ মার্চ) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিলে এ দাবি জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ‘সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানের গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের দাবিতে’ এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা। সমাবেশে সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্দেশ্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, আপনি আপনার বক্তব্যের অডিও-ভিডিও বারবার দেখুন, আপনি কী বলেছেন? যখন চারদিকে সমালোচনা ও তদন্তের দাবি উঠলো, আপনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন যে আপনি কোনো রাজনৈতিক দলকে মিন করেননি, উগ্রবাদীদের মিন করেছেন। কিন্তু আপনার কথাতেই আপনি আবার ধরা পড়ে যাচ্ছেন। সাংবাদিক যখন নারী অধিকার ও মর্যাদার প্রশ্নে আপনাকে জিজ্ঞাসা করলেন যে তাদের একটা অংশ তো বিরোধী দলে আছে, তখন আপনি বললেন- ‘বিরোধী দলে যদি তারা থেকেও থাকে, তাদেরকে আমরা মেইনস্ট্রিমে আসতে দেইনি’। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আপনি যতই ব্যাখ্যা দিন যে কোনো দলকে মিন করেননি, জাতীয় সংসদে বিরোধী দল তো একটাই। আপনি নাম হয়তো জামায়াতে ইসলামী বলেননি, কিন্তু অপোজিশন কারা? আপনি বলছেন- ‘তারা বিরোধী দলে থাকলেও তাদেরকে আমরা মেইনস্ট্রিমে আসতে দেইনি’। অর্থাৎ আপনি মেইনস্ট্রিম বলতে পার্লামেন্ট নির্বাচনে মেজরিটি সিটে জিতে আসতে দেননি। দ্যাট ইজ কল্ড ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আপনার এই কথা থেকেই জনগণের বিশ্বাস করার সুযোগ আছে যে, আপনি হচ্ছেন সেই ইঞ্জিনিয়ারিংয়ের একজন আত্মস্বীকৃত রাজসাক্ষী। এখন আপনাকেই প্রমাণ করতে হবে বিরোধী দল বলতে আপনি কাকে মিন করেছেন। পার্লামেন্টে জামায়াতে ইসলামী ছাড়া আর কোনো বিরোধী দল কি আছে? মিয়া গোলাম পরওয়ার বিচার বিভাগের প্রতি অনুরোধ করেন, সৈয়দা রিজওয়ানা হাসানের এই বক্তব্যটাকে আপনারা পরীক্ষা করুন, এই অভিযোগের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করুন। জাতির সামনে আসল সত্যকে পরিষ্কার করুন। সরকারের উদ্দেশে তিনি বলেন, আমরা বর্তমান সরকারের দৃষ্টিতে আনতে চাই এই বক্তব্যটাকে পরীক্ষা করা হোক। রাজনৈতিক বিশ্লেষক, চিন্তাশীল সিভিল সোসাইটি এখন নীরব কেন? আপনি এ কথার ব্যাখ্যা দেন। বিরোধী দলে থাকলেও তাদেরকে আমরা মেইনস্ট্রিমে আসতে দেইনি। এই কথার অর্থ কি? সমাজের সুশীলদের কাছে ব্যাখ্যা চাই। আমাদের ব্যাখ্যা যদি ভুল হয় আপনারা সঠিক ব্যাখ্যা দিন- সংসদে বিরোধী দলে জামায়াতে ইসলামী ছাড়া কারা আছে? পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের উদ্দেশে পরওয়ার বলেন, নির্বাচনের আগে বিএনপির অনেক সিনিয়র নেতা ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন আপনার বিরুদ্ধে। অথচ তাদেরই সরকারে আপনি যোগ দিলেন। আসলে ডিপ স্টেটে যারা পলিসি মেকার ছিলেন, তারা আপনাকে পছন্দ করেই ক্যাবিনেটে নিয়ে এসেছেন। এর অর্থ হলো, উপদেষ্টা থাকাকালীন আপনি বর্তমান সরকারি দলের যথেষ্ট উপকার করেছেন এবং নির্বাচনে বিজয়ী করে সরকারে আনার সার্ভিসে তারা এত সন্তুষ্ট হয়েছে যে, পুরস্কার হিসেবে আপনাকে পররাষ্ট্রমন্ত্রীর পদ দেওয়া হয়েছে। এটা জাতি বুঝতে পারে, ইঞ্জিনিয়ারিংয়ে আপনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ