সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০১:৫৭:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০১:৫৭:২৬ পূর্বাহ্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি)-এর উদ্যোগে ‘ঈদ স্মাইল প্রজেক্ট’-এর আওতায় দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরতলীর সুরমা ইউনিয়নের সদরগর, আমিরপুর, আমিরগঞ্জ, কুরুতলা ও বাহাদুরপুর গ্রামের প্রায় দেড়শত অসহায় মানুষের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি ছোলা। খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নূরুল ইসলাম বজলু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী হুমায়ূন মঞ্জুর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি ইউকের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মোশাহিদ, কোষাধ্যক্ষ সৈয়দ আতাউর রহমান, সুনামগঞ্জ সংগঠনের সাধারণ স¤পাদক লতিফুর রহমান রাজু, প্রচার ও প্রকাশনা স¤পাদক আকরাম উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহজাহান চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন এবং মহিলা বিষয়ক সম্পাদক চম্পা বেগম। এ সময় স্থানীয় ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ আব্দুল মতিন, নুর হোসেন আজিজ, ওসমান গণি, অলি মড়ল, আব্দুন নূর প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রী নিতে আসা বৃদ্ধ ইকবাল হোসেন বলেন, ঈদের সময় এ ধরনের সহায়তা পেয়ে তিনি খুবই খুশি। এতে পরিবার নিয়ে কয়েকদিন ভালোভাবে চলতে পারবেন। তিনি আশা করেন, প্রবাসীরা ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখবেন। বৃদ্ধা সালেমা বেগম বলেন, তার ছয় সদস্যের পরিবারে মাত্র একজন উপার্জন করেন। দিনমজুরির সামান্য আয়ে সংসার চালানো কঠিন। প্রবাসীদের দেওয়া এই খাদ্যসামগ্রী পেয়ে তিনি খুবই আনন্দিত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী