সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

দিরাইয়ে সুপেয় পানির তীব্র সংকট

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০২:০৪:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০২:০৪:২১ পূর্বাহ্ন
দিরাইয়ে সুপেয় পানির তীব্র সংকট
দিরাই প্রতিনিধি :: দিরাই পৌরশহরসহ হাওরাঞ্চলে প্রতিটি এলাকায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন মানুষজন। পৌর শহরের থানা রোডের বাসিন্দা রাজু মিয়া বলেন, আমি পার্শ্ববর্তী বাসার নলকূপ থেকে পানি এনে হোটেল চালাতাম। এখন নলকূপে পানি উঠে না। আশপাশে পুকুর বা নদী না থাকায় ব্যবসা চালাতে হিমশিম খাচ্ছি। দিরাই বাজারের ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, আমাদের বাসার টিউবওয়েল পানি উঠে না। এখন প্রায় লাখ টাকা খরচ করে নতুন টিউবওয়েল বসিয়েছি। আমাদের পৌরশহরে বিশুদ্ধ পানির খুবই অভাব চলছে। বাজারের সরকারি টিউবওয়েলগুলো দীর্ঘ দিন ধরে বিকল থাকায় পানি সংকট দিন দিন বেড়েই চলছে। পানি সংকটে দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। গতবারের তুলনায় এবার পানি সংকট আরও তীব্র আকার ধারণ করছে। এ বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এ সমস্যা হচ্ছে। আমরা বিষয়টি উপজেলা স্বাস্থ্য প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বাজারের বিকল টিউবওয়েলগুলো মেরামতসহ প্রয়োজনীয় ডিপ টিউবওয়েল বসানোর পরিকল্পনা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু