সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

জ্বালানি তেল পাচার ঠেকাতে সর্তক বিজিবি, টহল ব্যবস্থা জোরদার

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০২:১১:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০২:১৫:৩১ পূর্বাহ্ন
জ্বালানি তেল পাচার ঠেকাতে সর্তক বিজিবি, টহল ব্যবস্থা জোরদার
স্টাফ রিপোর্টার ::
সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ব্যাপক ওঠানামা চলছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে সীমান্ত পথে অবৈধভাবে তেল পাচারের অপতৎপরতা রুখতে সুনামগঞ্জ সীমান্তে ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি করেছে ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ মার্চ) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৬ মার্চ) সকাল থেকে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করতে চেকপোস্ট বসানোর পাশাপাশি বিশেষ টহল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ সন্দেহভাজন পরিবহনে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় তিনটি এলসি পয়েন্টে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। একইসাথে বাংলাদেশগামী পাথর ও কয়লা ভর্তি বড় ট্রাক-ডা¤পারগুলো আনলোড করে পার্শ্ববর্তী দেশে প্রবেশ করার সময় অবৈধভাবে তেল পাচার করতে না পারে সেজন্য সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চালাচ্ছে বিজিবি। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতার কারণে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মুনাফা লাভের আশায় জ্বালানি তেলের মজুদ এবং পাচারের ঝুঁকি থাকায় সীমান্তে বিজিবি সর্বোচ্চ গোয়েন্দা নজরদারী ও সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি যেসব রুট দিয়ে জ্বালানি তেল পাচারের আশঙ্কা বেশি রয়েছে সেসব পয়েন্টে চেকপোস্ট মোতায়েন করা হয়েছে। জ্বালানি তেল পাচারসহ যেকোন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সীমান্তে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী