সুনামগঞ্জ , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক

ফসলরক্ষা বাঁধকে দুর্নীতির উৎসে পরিণত হতে দেওয়া যায় না

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ১০:০৭:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ১০:০৭:০৬ পূর্বাহ্ন
ফসলরক্ষা বাঁধকে দুর্নীতির উৎসে পরিণত হতে দেওয়া যায় না
সুনামগঞ্জের হাওরাঞ্চল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধান উৎপাদন এলাকা। প্রতি বছর বোরো মৌসুমে লাখো কৃষকের ঘাম ঝরে এই হাওরে, আর সেই ফসল রক্ষার প্রধান ভরসা হলো হাওর রক্ষা বাঁধ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, যে বাঁধ কৃষকের জীবন ও অর্থনীতিকে রক্ষা করার কথা, সেটিই এখন অনিয়ম ও দুর্নীতির ‘খেত’ হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন হাওর পরিদর্শনে যে চিত্র উঠে এসেছে তা অত্যন্ত উদ্বেগজনক। অভিযোগ রয়েছে, প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন ও বরাদ্দ প্রদানে স্বচ্ছতার অভাব রয়েছে। অনেক ক্ষেত্রে অভিজ্ঞ কৃষক বা স্থানীয়দের বাদ দিয়ে টাকার বিনিময়ে অকৃষক কিংবা দূরবর্তী এলাকার ব্যক্তিদের পিআইসি দেওয়া হয়েছে। ফলে প্রকল্প বাস্তবায়নে দায়িত্বশীলতার ঘাটতি দেখা যাচ্ছে এবং অনেক বাঁধে কাজ ধীরগতিতে চলছে কিংবা শুরুই হয়নি। আরও উদ্বেগজনক বিষয় হলো, অনেক প্রকল্পে দায়সারা কাজের অভিযোগ রয়েছে। কোথাও বাঁধের গোড়া থেকেই মাটি কেটে আবার সেই মাটি দিয়েই কাজ দেখানো হচ্ছে। কোথাও আবার অক্ষত বাঁধে সামান্য ভাঙন দেখিয়ে বড় অঙ্কের বরাদ্দ নেওয়ার অভিযোগ উঠেছে। এতে সরকারি অর্থের অপচয় যেমন হচ্ছে, তেমনি হাওরাঞ্চলের কৃষকরাও চরম ঝুঁকিতে পড়ছেন। সরকার প্রতিবছর হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারে বিপুল অর্থ বরাদ্দ দেয়। চলতি বছরও শত শত প্রকল্পে শতকোটি টাকার বেশি বরাদ্দ হয়েছে। কিন্তু যদি এই অর্থ সঠিকভাবে ব্যয় না হয়, তাহলে শুধু সরকারি অর্থের অপচয়ই হবে না - বরং সময়মতো বাঁধের কাজ শেষ না হলে আকস্মিক বন্যা বা পাহাড়ি ঢলে কৃষকের সারা বছরের ফসল এক রাতেই তলিয়ে যেতে পারে। হাওরাঞ্চলের মানুষের অভিজ্ঞতা বলছে, দুর্নীতির অভিযোগ নতুন নয়। প্রায় প্রতিবছরই বাঁধ নির্মাণ ও সংস্কার নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তদন্ত বা জবাবদিহির কার্যকর ব্যবস্থা দেখা যায় না। ফলে একই ধরনের অনিয়ম বছরের পর বছর চলতেই থাকে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কয়েকটি বিষয় অত্যন্ত জরুরি। প্রথমত, পিআইসি গঠন ও প্রকল্প বরাদ্দে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। প্রকৃত কৃষক ও স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে। দ্বিতীয়ত, কাজের প্রতিটি ধাপে কঠোর মনিটরিং ও সামাজিক নজরদারি বাড়াতে হবে। তৃতীয়ত, দুর্নীতির অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। আমরা বারবারই বলছি, হাওর রক্ষা বাঁধ শুধু একটি অবকাঠামো নয়; এটি লাখো কৃষকের জীবিকা ও খাদ্য নিরাপত্তার সাথে সরাসরি জড়িত। তাই এই বাঁধকে দুর্নীতির উৎসে পরিণত হতে দেওয়া যায় না। সরকার, প্রশাসন ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগেই কেবল হাওর রক্ষা বাঁধকে সত্যিকার অর্থে কৃষকের নিরাপত্তা বলয়ে পরিণত করা সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ

চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ