সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

গণতান্ত্রিক মহিলা সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ১০:৩৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ১০:৩৩:১৯ পূর্বাহ্ন
গণতান্ত্রিক মহিলা সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে ১১৫তম আন্তর্জাতিক নারী দিবস ও গণতান্ত্রিক মহিলা সমিতির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় শহরের রায়পাড়াস্থ গণতান্ত্রিক মহিলা সমিতির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। “সমঅধিকার ও সমমর্যাদার ভিত্তিতে নারী মুক্তির আন্দোলন জোরদার করে সমাজব্যবস্থার সামগ্রিক বৈপ্লবিক পরিবর্তন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভা অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক মহিলা সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি দীপ্তি সরকারের সভাপতিত্বে এবং সহ-সাধারণ স¤পাদক শিল্পী রানী চন্দের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাংকুর দাস জহর, সহ-সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু ও আমির উদ্দিন এবং সাধারণ স¤পাদক সাইফুল আলম ছদরুল। সভার শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন জনতা সরকার। বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস বিশ্বের সকল শোষিত-নিপীড়িত নারীর পাশাপাশি শ্রমিকশ্রেণি ও নিপীড়িত জনগণের সংগ্রামের তাৎপর্যময় দিন। ইতিহাসের ধারাবাহিকতায় নারী শ্রমিকরা ন্যায্য অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা উল্লেখ করেন, স্বল্পমজুরি, দীর্ঘ কর্মঘণ্টা ও অমানবিক শ্রমপরিবেশের বিরুদ্ধে ১৮৫৮ সালের ৮ মার্চ নিউইয়র্কের সুচ কারখানার নারী শ্রমিকদের আন্দোলন নারী অধিকার সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক। এ আন্দোলনের ধারাবাহিকতায় বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলন জোরদার হয় এবং নারী শ্রমিকদের সংগঠন গড়ে ওঠে। বক্তারা নারী অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গঠনে সংগঠিত আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ