সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ
‎স্বাধীনতা দিবস ও নারী দিবসকে সামনে রেখে

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা ও ইফতার মাহফিল সম্পন্ন

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৪:৪০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৪:৪৩:০৮ অপরাহ্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা ও ইফতার মাহফিল সম্পন্ন
প্রেস বিজ্ঞপ্তি::
‎ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে বার্ষিক ইফতার মাহফিল, বেসিক ট্রেনিং ইন জার্নালিজম, স্বাধীনতা দিবস ২০২৬ ও আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আলোচনা এবং রমজানের তাৎপর্য : যাকাত , ফিতরা প্রসঙ্গে এসব বিষয়ভিত্তিক পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‎
শনিবার (৭ই মার্চ) বিকেল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সাংবাদিকতা বিষয়ক ট্রেনিং, ইফতার মাহফিলে ও বিষয় ভিত্তিক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা মিররের বিশেষ প্রতিনিধি- মুহাম্মদ শাহেদ রাহমান । ‎
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এবিসি বাংলা নিউজ এর সম্পাদক আব্দুল বাছির এর পরিচালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ । ‎
পৃথক পৃথক অনুষ্ঠানের শুরুতে বেসিক ট্রেনিং ইন জার্নালিজম, সেশনে অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন - পলিটিকা নিউজ প্রধান সম্পাদক তানভীর আহমদ, এটিএন বাংলা ইউকের নিউজ এডিটর সাঈম চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের এসিসটেন্ট সেক্রেটারী আব্দুল কাদির চৌধুরী মুরাদ ও আলোকচিত্র শিল্পী জি আর সোহেল । ‎
ট্রেনিং সেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন- ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারী জান্নাতুল ফেরদৌস ডলি। ‎
‎২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসকে সামনে রেখে—“একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রবাসীদের ভূমিকা “ শীর্ষক আলোচনা পর্বে— প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান। ‎
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অ্যাস্টন ইউনিভার্সিটির ডেপুটি ভাইসচ্যান্সেলর, প্রফেসর ওসামা খান । ‎
 এ পর্বে মূল প্রবন্ধ পাঠ করেন রিপোর্টার্স ইউনিটির এসিসটেন্ট সেক্রেটারী ও চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি। 
এ আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু, প্রবীন সাংবাদিক ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মতিয়ার চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেইন, স্বদেশ বিদেশের সম্পাদক বাতিরুল হক সরদার, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান, জনমতের সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন, বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের প্রেসিডেন্ট শাকির হোসাইন। ‎আরো বক্তব্য রাখেন সত্যবাণীর রিপোর্টার জামাল খান, আব্দুস সাত্তার, জগন্নাথপুর টাইমসের নিউজ এডিটর মির্জা আবুল কাসেম, ডায়াল সিলেটের সম্পাদক সুহেল আহমদ, বাংলা সংলাপের রিপোর্টার ইমরান তালুকদার । ‎
এদিকে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “বিলেতে নারীদের জীবন সংগ্রাম ও ব্রিটিশ বাংলাদেশী নারীদের সফলতা” শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ পাঠ করেন - রিপোর্টার্স ইউনিটির এসিসটেন্ট সেক্রেটারী, প্রাবন্ধিক ও কবি আসমা মতিন। ‎
এ পর্বে অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন- আন্তর্জাতিক স্পিকার, চিকিৎসক, সিনিয়র সংবাদ পাঠক, কলামিস্ট - ডা. জাকি রেজওয়ানা আনোয়ার, পিএইচডি, লেখক ও ডাটা বিশেষজ্ঞ ও জনপ্রিয় উপন্যাসিক আমিনা তাবাসসুম ,কিংস কলেজ লন্ডনের লেকচারার ড. রেনেসা খান, সিনিয়র প্রডিউসার উর্মি মাযহার, কমিউনিটি এক্টিভিস্ট আমিনা আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহ- সভাপতি ও ভাটির কণ্ঠের সম্পাদক ইমদাদুন খানম, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও ‎বিশ্ববাংলা নিউজের চেয়ার সাহেদা রহমান, স্মৃতি আজাদ, হাফসা নূর, দীপা হক, নাজমা রহমান প্রমূখ। ‎ ‎

পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে “রমজানের তাৎপর্য : যাকাত ও ফিতরা” প্রসঙ্গে আলোচনা, ‎দোয়া - ইফতার মাহফিলের এ পর্বে মূল প্রবন্ধ পাঠ করেন রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও ইউকে বাংলা গার্ডিয়ানের এসিসটেন্ট এডিটর এস কে এম আশরাফুল হুদা। ‎
‎এ পর্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী স্কলার মাওলানা আব্দুল কুদ্দুছ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- হামজা রহমান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক