সুনামগঞ্জ , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন আগামীর ফ্যাসিজম হবে আরও ভয়াবহ : জামায়াত আমির হবিপুর-পুরান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ ঘন ঘন লোডশেডিং, ভোগান্তিতে মানুষ দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে : এমপি কয়ছর আহমেদ এক মামলায় চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ নৌকা জব্দ

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০২:২৫:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০২:২৫:১৭ পূর্বাহ্ন
সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ নৌকা জব্দ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের জলিলপুর এলাকায় সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালুভর্তি তিনটি নৌকা জব্দ করেছে পুলিশ। সোমবার পরিচালিত অভিযানে একটি স্টিল বডির বড় নৌকা এবং বালুভর্তি কাঠের দুটি নৌকা জব্দ করা হয়। অভিযানের সময় নৌকাগুলো নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে। সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ জানান, সুরমা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব নৌকা জব্দ করা হয়। জব্দকৃত নৌকার মালিক, ড্রাইভার ও শুকানিদের বিরুদ্ধে বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স