সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

‘ওমেন ফর ওয়েটল্যান্ড’র যাত্রা শুরু

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০২:২৭:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০২:২৭:২৯ পূর্বাহ্ন
‘ওমেন ফর ওয়েটল্যান্ড’র যাত্রা শুরু
সুনামগঞ্জে বিশ্ব নারী দিবসে হাওরাঞ্চলের তৃণমূলের নারীদের নিয়ে পরিবেশ ও জলাভূমি সংরক্ষণভিত্তিক সংগঠন ‘ওমেন ফর ওয়েটল্যান্ড’ সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে তাহিরপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির আহ্বায়ক সালমা বেগম। সভায় সর্বসম্মতিক্রমে সালমা বেগমকে আহ্বায়ক এবং ফাহিমা খাতুনকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক অনিতা রানী সরকার, সদস্য প্রীতি রানী কর ও সাবেরা বেগম। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সহযোগিতায় তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে পাঁচটি নারী সংগঠন কাজ করে আসছে। এগুলোর সমন্বয়ে ‘ওমেন ফর ওয়েটল্যান্ড’ গঠিত হয়েছে। সংগঠনটি হাওরাঞ্চলের নারীদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জলাভূমির পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখবে। ‘ওমেন ফর ওয়েটল্যান্ড’ নারীদের সংগঠিত করে পরিবেশ রক্ষার বিভিন্ন উদ্যোগ গ্রহণে এগিয়ে আসবে। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে হাওরের প্রকৃতি ও মানুষের জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নারীরা এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী। পরিবেশ রক্ষা ও অভিযোজনের ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই হাওরের নারীদের সংগঠিত করে জলাভূমি সংরক্ষণ, জলবায়ু ও ন্যায়বিচারের আন্দোলনে যুক্ত করার লক্ষ্যেই ‘ওমেন ফর ওয়েটল্যান্ড’ গঠন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, গবেষক নাহিন নাজনীনসহ স্থানীয় নারী সংগঠনের সদস্যরা। -সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন