সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

মেরুয়াখলা মমিনিয়া কামিল মাদ্রাসার জমি সংরক্ষণ ও উন্নয়নে সভা

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০২:২৯:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০২:২৯:০০ পূর্বাহ্ন
মেরুয়াখলা মমিনিয়া কামিল মাদ্রাসার জমি সংরক্ষণ ও উন্নয়নে সভা
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার ঐতিহ্যবাহী মেরুয়াখলা মমিনিয়া কামিল মাদ্রাসার জমি সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ মার্চ শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থী, এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমি সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় মাদ্রাসা ক্যা¤পাসের মোট ১৫০ শতাংশ জমির মধ্যে বিল্ডিং ও পুকুরসহ ১০৯ শতাংশ দখলাধীন জমি ছাড়া বাকি জমির দখল সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া মাদ্রাসার দখলবিহীন প্রায় ৭ একর ২০ শতাংশ জমি দ্রুত উদ্ধার করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষার্থী ভর্তি ও উপস্থিতি বাড়ানো, ঝরেপড়া রোধ, গণসংযোগ বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের স¤পদ সংরক্ষণে সহযোগিতা করার লক্ষ্যে মাদ্রাসার গভর্নিং বডির সহযোগিতায় ১৩ সদস্য বিশিষ্ট “মাদ্রাসা উন্নয়ন উপ-কমিটি” গঠন করা হয়। উন্নয়ন উপ-কমিটির সদস্যরা হলেন- মো. আবুল কাশেম, হুসেন আলী মাস্টার, রুহুল আমিন মেম্বার, নুরুল আলম সাগর, সুলতান আহমেদ, মুর্শিদ আলম, শাহ আমম, মুশাহিদুল ইসলাম, রমিজ উদ্দিন মোল্লা, মো. নূরে আলম সিদ্দিকী, মো. নূরুদ্দিন, মো. আব্দুল মালেক ও মো. আব্দুল লতিফ। সভায় উপস্থিত সবাই মাদ্রাসার উন্নয়ন ও স¤পদ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভাটি সঞ্চালনা করেন মেরুয়াখলা মমিনিয়া কামিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মো. নূর উদ্দিন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী