সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

জেলা জামায়াতের ইফতার মাহফিলে এহসানুল মাহবুব জুবায়ের-প্রয়োজনে আরও একটা জুলাই সংঘটিত হবে

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০২:৩০:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০২:৩০:০০ পূর্বাহ্ন
জেলা জামায়াতের ইফতার মাহফিলে এহসানুল মাহবুব জুবায়ের-প্রয়োজনে আরও একটা জুলাই সংঘটিত হবে
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ও ইসরায়েল কারণ ছাড়াই হামলা করে মানুষ মারছে। মধ্যপ্রাচ্যে নারী-পুরুষ প্রাণ হারাচ্ছে। তাদের মাঝে আখেরাতে জবাবদিহিতা নেই বলেই খুন হচ্ছে। আল্লাহ আমাদের সর্বশেষ কিতাব ও রাসুল পাঠিয়েছেন। ঠিকমতো কোরআন হাদিস অনুসরণ করলে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত কল্যাণ বয়ে আনবে। তিনি বলেন, দীর্ঘ লড়াই শেষে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। ১৪০০ মানুষ জীবন দিয়েছে। ৩২ হাজার মানুষ আহত হয়েছেন। আন্দোলন, সংগ্রামের পর এ বছর নির্বাচনে অনিয়মসহ সুন্দর নির্বাচন হয়েছে। একদল বিজয়ী হয়েছে আরেকদল ভবিষ্যতে বিজয়ী হবেন। আমরা ইনসাফভিত্তিক সমাজ কায়েম করতে চাই। গত রবিবার শহরে একটি রেস্টুরেন্টে সুনামগঞ্জ জেলা জামায়াত আয়োজিত রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শেখ হাসিনা সরকারের সময়ে ২৪০ মিলিয়ন ডলার পাচার হয়েছে। সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়েছে। জালিমদের বিরুদ্ধে আমাদের বিজয় হয়েছে। দীর্ঘ আলোচনার পর ৩৩টি দল মিলে সংস্কার পাশ করা হয়। রাষ্ট্র ব্যবস্থার মৌলিক পরিবর্তনে গণভোট পাস হয়। গণভোটই পারে এ সরকারকে আইনি ভিত্তি দিতে। গণভোট নিয়ে টালবাহানা শুরু হয়েছে। হাইকোর্টে রীট হয়েছে। এখন জাতি বুঝতে পারছে কেন আমরা আগে গণভোট চেয়েছি। সরকারি দল দুটি শপথ নেননি। জামায়াত দুটি শপথ নিয়েছে। গণভোট না মানা মানে জাতির সাথে তামাশা করা। এ জাতি ফ্যাসিবাদি চায় না। আমরা দেখতে পাচ্ছি দেশে দলীয়করণ শুরু হয়েছে। আমরা ইনসাফ চাই। কোন অন্যায় মেনে নেবোনা। প্রয়োজনে আরও একটা জুলাই সংঘটিত হবে। তিনি আরও বলেন, সরকারি দল জামায়াতকে ডেপুটি স্পিকার দিতে চায়। তবে এখনো আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তাছাড়া এই ডেপুটি ¯িপকার নিয়োগ কি জুলাই সনদের ভিত্তিতে হবে নাকি কিভাবে হবে সেটা আমরা বুঝিনা। সেটা বিএনপিকেই পরিষ্কার করতে হবে। আমরা সরকারি দলের ভাল কাজের সহযোগিতা করব। দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে সংসদে ও রাজপথে আন্দোলন করবো। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহম্মেদ খাঁন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নুরুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট শামস উদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. আব্দুল্লাহ, জেলা নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ, খেলাফত মজলিসের সহ সাধারণ স¤পাদক মাওলানা সাজাউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ স¤পাদক মাওলানা আক্তার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক গোলাম আহমদ সৈনিক, অ্যাডভোকেট হুমায়ুন কবির প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ