সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

দোয়ারাবাজারে “নারীর কণ্ঠে, ন্যায়ের ডাক” শীর্ষক আলোচনা সভা

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০২:৫৩:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০২:৫৩:১১ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে “নারীর কণ্ঠে, ন্যায়ের ডাক” শীর্ষক আলোচনা সভা
স্টাফ রিপোর্টার :: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দোয়ারাবাজার উপজেলায় ‘নারীর কণ্ঠে, ন্যায়ের ডাক’ শীর্ষক এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল- ‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।’ সোমবার (৯ মার্চ) সকালে ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির (সিডা) সহযোগিতায় এই অনুষ্ঠান স¤পন্ন হয়। অনুষ্ঠানে প্রতিটি নারী ও কন্যাশিশুর নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, ন্যায়বিচার পাওয়া এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়। ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশনের ‘¯েপস টু লিড’ প্রজেক্টের আওতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়। শুরুতে আলোচনা সেশন পরিচালনা করেন সংস্থার অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অফিসার রাফিদ আমীন অক্ষর। এতে অংশগ্রহণকারী কিশোরীদের নারী অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা (এইঠ), যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (এসআরএইচআর), অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং ডিজিটাল সহিংসতা সম্পর্কে বিস্তারিত সচেতন করা হয়। এ সময় কিশোরীরাও তাদের বিভিন্ন অভিজ্ঞতা ও মতামত তুলে ধরে। পরবর্তীতে আয়োজিত প্যানেল ডিসকাশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মেডিকেল অফিসার সুমাইয়া আক্তার ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি কানিজ সুলতানা। প্যানেল আলোচনায় বক্তারা নারী ও কিশোরীদের স্বাস্থ্য অধিকার, আইনি সুরক্ষা এবং অধিকার প্রতিষ্ঠায় আইনের যথাযথ প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন। অতিথিরা নারী ক্ষমতায়নে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে স্থানীয় নারী ও কিশোরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। বক্তারা ঐকমত্য পোষণ করেন যে, নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর কণ্ঠ শক্তিশালী হলেই কেবল ন্যায়বিচার ও সমতার সমাজ গড়া সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স