সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করতে প্রস্তুত দিরাইবাসী

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০২:৫৬:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০২:৫৬:১৩ পূর্বাহ্ন
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করতে প্রস্তুত দিরাইবাসী
দিরাই প্রতিনিধি: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ মঙ্গলবার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের দুর্গম হাওরপাড় এলাকায় সফর করবেন। এ সফরে তিনি প্রধানমন্ত্রীর ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী। মন্ত্রী ও সংসদ সদস্যের আগমনকে কেন্দ্র করে উপজেলার হাওরপাড়ের আকিলশাহ ও সুরিয়ারপার গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মন্ত্রীকে বরণ করতে স্থানীয় বাসিন্দারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই ইউনিয়নেরই কৃতী সন্তান। তাঁর আগমন উপলক্ষে আকিলশাহ, সুরিয়ারপারসহ আশপাশের গ্রামের মানুষের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। অনেকেই দূর-দূরান্ত থেকে আত্মীয়-স্বজনদের নিয়ে গ্রামে এসেছেন, যাতে সবাই মিলে মন্ত্রীকে বরণ করতে পারেন। এ বিষয়ে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেন, নির্বাচনের আগে প্রধান অতিথি তারেক রহমানের সঙ্গে দেখা হলে তিনি দিরাই-শাল্লার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় দিরাই উপজেলাতেই প্রথম ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হচ্ছে। তিনি আরও বলেন, দিরাই-শাল্লা অঞ্চলের শিক্ষা, যোগাযোগ ও সার্বিক উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স