সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

মার্কিন অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবে না : ডোনাল্ড ট্রাম্প

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৩:০৫:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৩:০৫:১৯ পূর্বাহ্ন
মার্কিন অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবে না : ডোনাল্ড ট্রাম্প
সুনামকণ্ঠ ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤প বলেছেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ট্রা¤প বলেন, ইরানের নতুন যেকোন নেতাকে যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হবে, অন্যথায় তিনি ‘টিকতে পারবেন না’। ট্রা¤প বলেন, ভবিষ্যতে যেন যুক্তরাষ্ট্রকে আবারও ইরানের সঙ্গে নতুন কোনো সংঘাতে জড়াতে না হয়, সেটাই তিনি চান। আমি চাই না কাউকে পাঁচ বছর পর ফিরে এসে আবার একই কাজ করতে হোক বা তাদের (ইরানের) হাতে পারমাণবিক অস্ত্র চলে যাক। ইরানের কর্মকর্তারা ট্রা¤েপর এই মন্তব্য প্রত্যাখ্যান করেছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, দেশের পরবর্তী নেতা নির্বাচন করা ‘শুধুমাত্র ইরানের জনগণের বিষয়’। সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে বিদেশি হস্তক্ষেপ তিনি নাকচ করে দেন। ইরানের জ্যেষ্ঠ ধর্মীয় নেতা আহমাদ আলামোলহোদা জানান, অ্যাসেম্বলি অব এক্সপার্টস এরই মধ্যেই আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি নির্বাচনের বিষয়ে ভোট দিয়েছে। এর আগে ট্রা¤প আরেক মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেন, এই নির্বাচন প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে জড়িত থাকতে চান তিনি। একই সঙ্গে সম্ভাব্য সর্বোচ্চ নেতা হিসেবে আলোচিত খামেনির ছেলে মুজতবা খামেনিকে ‘দুর্বল’ আখ্যা দেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। তার উত্তরসূরি হিসেবে ছেলে মুজতবা খামেনির নাম জোরেশোরে উচ্চারিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি