সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

ফ্যামিলি কার্ড বিতরণে অঙ্গিকার বাস্তবায়ন শুরু: বানিজ্য মন্ত্রী

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৩:৪৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৪:০৮:২৯ অপরাহ্ন
ফ্যামিলি কার্ড বিতরণে অঙ্গিকার বাস্তবায়ন শুরু: বানিজ্য মন্ত্রী
সামছুল ইসলাম সরদার, দিরাই::
বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যামিলি কার্ড প্রদান ছিল বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার। সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ২১ দিনের মধ্যেই দেশের বিভিন্ন উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করে সেই অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “আজ ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য দিয়ে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু হলো। পর্যায়ক্রমে দেশের অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোর মধ্যে এই কার্ড বিতরণ করা হবে।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, হাওর এলাকার কৃষি উন্নয়নে সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে। সারাদেশে ধান উৎপাদনে উল্লেখযোগ্য উন্নতি হলেও হাওর অঞ্চলে এখনো প্রত্যাশিত অগ্রগতি হয়নি। উন্নত জাতের বীজধান আমদানি করে অল্প জমিতে বেশি ধান উৎপাদনের ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, হাওরাঞ্চলে ধান চাষের অন্যতম প্রধান সমস্যা হলো পানি নিষ্কাশনের অভাব এবং নদী ভরাট হয়ে যাওয়া। এ সমস্যা সমাধানে দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন ও নদী খনন প্রকল্প হাতে নেওয়া হবে। হাওরবাসীর উন্নয়নে সরকার আন্তরিক উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসহ সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সরকারের মেয়াদকালে নির্বাচনী অঙ্গীকার পূরণে সর্বাত্মক চেষ্টা করা হবে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক হরি মোহন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী, সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন, কয়সর এম আহমেদ ও কামরুজ্জামান কামরুল, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সুনামগঞ্জ জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত অ্যাডভোকেট আব্দুল হক।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান দিরাই-শাল্লার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ৬৯৭ জন অসহায় নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে সেই অঙ্গীকারের বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি বলেন, ভাটি অঞ্চলের সার্বিক উন্নয়নে সরকার আন্তরিক। দিরাই-শাল্লার শিক্ষা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, উপকারভোগী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প