সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য
ভুল ওষুধ বিক্রি

সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৮:৩৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৮:৩৪:২২ অপরাহ্ন
সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার::
প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সরবরাহ না করে ভুল ওষুধ বিক্রির দায়ে সুনামগঞ্জ শহরের ‘সিটি ফার্মেসি’কে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এক ভুক্তভোগী তার শিশুর জন্য সিটি ফার্মেসি থেকে ওষুধ কেনেন। তবে ফার্মেসি কর্তৃপক্ষ প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না দিয়ে ভুল ওষুধ সরবরাহ করে। ওই ভুল ওষুধ সেবন করার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে ভুক্তভোগী গ্রাহক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের সত্যতা যাচাই শেষে বুধবার ট্রাফিক পয়েন্ট এলাকায় একটি অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার বিরোধী কর্মকা-ের প্রমাণ পাওয়ায় সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। আইন অনুযায়ী, জরিমানার ২৫ শতাংশ টাকা (অর্থাৎ ২০ হাজার টাকা) তাৎক্ষণিক অভিযোগকারীকে বুঝিয়ে দেওয়া হয়। জনস্বার্থে এবং ওষুধের মান নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর।
জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বলেন, ভোক্তার অভিযোগের ভিত্তিতে আমরা প্রমাণ পেয়েছি যে, ফার্মেসি থেকে প্রেসক্রিপশন বহির্ভূত ভুল ওষুধ বিক্রি করা হয়েছিল। ঐ ওষুধ সেবন করার পর একটি শিশু অসুস্থ হয়ে পরে, একইসাথে ভুল ওষুধ সেবন করায় শিশুটির স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। এমন অবহেলার দায়ে আমরা সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন