সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

শিক্ষক রথীন্দ্র কুমার দাস স্মরণে শোকসভা

  • আপলোড সময় : ২০-০৯-২০২৪ ১০:০৩:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৪ ১০:০৩:০২ পূর্বাহ্ন
শিক্ষক রথীন্দ্র কুমার দাস স্মরণে শোকসভা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বড়ঘাট (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক রথীন্দ্র কুমার দাস (বাঁশি মাস্টার) স্মরণে শোকসভা অনুষ্ঠিত হযেছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। ইয়ুথ জার্নালিস্ট’স ফোরাম সুনামগঞ্জের সভাপতি মুহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমা আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতি রাণী দেব, পুরান লক্ষণশ্রী আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, বড়ঘাট প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফৌজিয়া আক্তার, অমিতা রাণী গোস্বামী, সুহেনা আক্তার, রুবেনা বেগম, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সন্তোষ চন্দ্র দাস, শিক্ষকপুত্র রাজীব তালুকদার প্রমুখ। শোকসভায় বক্তারা বলেন, রথীন্দ্র কুমার দাস স্যার বাঁশি স্যার নামেই পরিচিত ছিলেন। তিনি ছিলেন একজন দায়িত্ববান শিক্ষক। একনিষ্ঠভাবে শিক্ষকতার কারণে অন্য শিক্ষকরা তার উপর ভরসা রাখতেন। যেমন তিনি কঠোর ছিলেন, তেমনি বিনয়ীও ছিলেন। আজও ছাত্র-ছাত্রীরা তার কথা মনে করে গর্ববোধ করে। দীর্ঘদিন এই বিদ্যালয়ে শিক্ষকতার পর এই স্কুল থেকেই অবসর গ্রহণ করেন। উল্লেখ্য, বার্ধক্য জনিত কারণে গত ১৮ জুন শিক্ষক রথীন্দ্র কুমার দাস মৃত্যুবরণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা

শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা