সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা
তাহিরপুরে মানববন্ধন

যাদুকাটা নদীর তীর কাটা বন্ধের দাবি

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৪:৩৫:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৪:৩৫:৪৩ পূর্বাহ্ন
যাদুকাটা নদীর তীর কাটা বন্ধের দাবি
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলায় অবস্থিত দেশের অন্যতম পর্যটন কেন্দ্র ‘আলহাজ্ব জয়নাল আবেদীন শিমুল বাগান’ রক্ষা ও যাদুকাটা নদীর তীর কাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (১২ মার্চ) দুপুরে যাদুকাটা নদীর তীরে এলাকাবাসীর অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাতের আঁধারে একটি প্রভাবশালী অসাধু চক্র যাদুকাটা নদীর পাড় কেটে বালু নিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে অব্যাহত এই পাড় কাটার ফলে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে। একইসাথে ভাঙনের মুখে পড়েছে তিন হাজারেরও বেশি শিমুল গাছ সমৃদ্ধ বাগানটি। বক্তারা আরও বলেন, শুধু পর্যটন কেন্দ্রই নয়, নদী তীরের বেশ কয়েকটি গ্রামের বসতভিটা, গুরুত্বপূর্ণ রাস্তাঘাট এবং শত শত একর ফসলি জমি ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রশাসনের নাগের ডগায় এমন ধ্বংসাত্মক কাজ চললেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। শিমুল বাগানের স্বত্বাধিকারী রাখাব উদ্দিন বলেন, রাতের আধারে যেভাবে নদীর তীর কাটা হচ্ছে এভাবে যদি পাড় কাটা অব্যাহত থাকে তাহলে শিমুল বাগান রক্ষা করা কঠিন হয়ে পড়বে। অচিরেই বাগানটি নদীগর্ভে হারিয়ে যাবে। আমরা প্রশাসনের কাছে বারবার আকুতি জানালেও কোনো প্রতিকার পাচ্ছি না। আমরা প্রশাসনের কাছে নদীর তীর কাটা বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা এনাম তালুকদার, আক্তার হোসেন, হাবিবুর রহমান, দুলাল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স