সুনামগঞ্জ , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক

প্রকাশ্যে বারেক টিলার গাছ কেটে নিচ্ছে অসাধু চক্র

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৪:৩৬:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৪:৩৬:৩৬ পূর্বাহ্ন
প্রকাশ্যে বারেক টিলার গাছ কেটে নিচ্ছে অসাধু চক্র
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী জনপ্রিয় পর্যটন স্পট বারেক টিলায় প্রকাশ্যে সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছে একটি অসাধু চক্র। এ ঘটনায় উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজকে কেন্দ্র করে সচেতনমহলে চরম ক্ষোভ বিরাজ করছে। বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা এলাকায় বেশ কিছু গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দিনের বেলায় কয়েকজন ব্যক্তি কুড়াল দিয়ে গাছ কেটে ঠেলাগাড়িতে তুলে নিয়ে যায়। স্থানীয় লোকজন ঘটনাটি দেখলেও কেউ প্রতিবাদ করেনি। এতে করে টিলার পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত বারেকটিলা প্রায় ৩৬৫ একর জায়গাজুড়ে বিস্তৃত। ধলাইরগাঁও বিট অফিসের আওতাভুক্ত এ টিলা একসময় গাছপালা, পাখি ও প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর ছিল। এই পর্যটন স্পটটি দেশের উত্তর-পূর্বাঞ্চলে পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় স্থান হিসেবে পরিচিত। তবে স্থানীয়দের অভিযোগ, গত এক যুগে বারেক টিলার পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। টিলার ভেতরে ঘরবাড়ি নির্মাণ, অবাধে গাছ কাটা এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় ধীরে ধীরে এর প্রাকৃতিক সৌন্দর্য্য নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলার সচেতনমহলের মতে, বারেকটিলার পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় এই পর্যটন স্পট তার আকর্ষণ হারাবে এবং দেশি-বিদেশি পর্যটকদের আগমন কমে যেতে পারে। স্থানীয় এলাকাবাসী বলেন, বারেকটিলার সৌন্দর্য্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। গাছ কাটা ও অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন। এ বিষয়ে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের

এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের