সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

প্রকাশ্যে বারেক টিলার গাছ কেটে নিচ্ছে অসাধু চক্র

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৪:৩৬:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৪:৩৬:৩৬ পূর্বাহ্ন
প্রকাশ্যে বারেক টিলার গাছ কেটে নিচ্ছে অসাধু চক্র
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী জনপ্রিয় পর্যটন স্পট বারেক টিলায় প্রকাশ্যে সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছে একটি অসাধু চক্র। এ ঘটনায় উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজকে কেন্দ্র করে সচেতনমহলে চরম ক্ষোভ বিরাজ করছে। বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা এলাকায় বেশ কিছু গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দিনের বেলায় কয়েকজন ব্যক্তি কুড়াল দিয়ে গাছ কেটে ঠেলাগাড়িতে তুলে নিয়ে যায়। স্থানীয় লোকজন ঘটনাটি দেখলেও কেউ প্রতিবাদ করেনি। এতে করে টিলার পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত বারেকটিলা প্রায় ৩৬৫ একর জায়গাজুড়ে বিস্তৃত। ধলাইরগাঁও বিট অফিসের আওতাভুক্ত এ টিলা একসময় গাছপালা, পাখি ও প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর ছিল। এই পর্যটন স্পটটি দেশের উত্তর-পূর্বাঞ্চলে পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় স্থান হিসেবে পরিচিত। তবে স্থানীয়দের অভিযোগ, গত এক যুগে বারেক টিলার পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। টিলার ভেতরে ঘরবাড়ি নির্মাণ, অবাধে গাছ কাটা এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় ধীরে ধীরে এর প্রাকৃতিক সৌন্দর্য্য নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলার সচেতনমহলের মতে, বারেকটিলার পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় এই পর্যটন স্পট তার আকর্ষণ হারাবে এবং দেশি-বিদেশি পর্যটকদের আগমন কমে যেতে পারে। স্থানীয় এলাকাবাসী বলেন, বারেকটিলার সৌন্দর্য্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। গাছ কাটা ও অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন। এ বিষয়ে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন