সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

নদীর তীর থেকে বৃদ্ধের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৪:৪০:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৪:৪০:২৫ পূর্বাহ্ন
নদীর তীর থেকে বৃদ্ধের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার পাটলাই নদীর তীর থেকে সামছুন্নুর মিয়া (৬০) নামে এক বৃদ্ধের বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) রাত ১০টায় পাটলাই নদীর বারচাতল এলাকা থেকে তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। নিহত সামছুন্নুর মিয়া উপজেলার সুলেমানপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক। নিহতের শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান স্বজনরা। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার সকালে একটি হস্তচালিত ছোট ডিঙি নৌকা নিয়ে লাকড়ি সংগ্রহ করার উদ্দেশ্যে পাটলাই নদীতে যান সামছুন্নুর মিয়া। দিনভর তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। সন্ধ্যায় স্বজনরা খুঁজাখুঁজি করলে নদীর তীরে তার বিবস্ত্র মরদেহ পড়ে রয়েছে বলে খবর পান তারা। এসময় তার হস্তচালিত ডিঙি নৌকাটিও দুমড়ে-মুচড়ে নিহতদের শরীরের ওপর থাকা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। নিহতের স্বজনদের দাবি, নদীতে বেপরোয়া গতিতে চলাচলকারী অজ্ঞাত বাল্কহেড (টিলবডি) সামছুন্নুর মিয়ার ছোট ডিঙি নৌকাটিকে ধাক্কা দিয়ে নদীর তীরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের শরীরের একাধিক অংশে আঘাতের চিহ্ন দেখে এটি একটি দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্বজনরা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। নিহতের চাচাতো ভাই মহিবুর রহমান বলেন, সকালে লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে তিনি (সামছুন্নুর মিয়া) নদীতে গেছিলেন। এরপর আর বাড়ি ফেরেননি। সন্ধ্যায় জানতে পারি নদীর তীরে কাদা মাখা ও বিবস্ত্র অবস্থায় তার মরদেহ পড়ে আছে। খবর পেয়ে আমরা সবাই ঘটনাস্থলে যাই। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত বড় কোন নৌকায় চাপায় তার মৃত্যু হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন