সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি

অবৈধভাবে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুত রাখায় ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ১০:০৪:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ১০:০৪:৪০ পূর্বাহ্ন
অবৈধভাবে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুত রাখায় ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ৬৫ বস্তা চাল অবৈধভাবে বসতঘরে মজুত রাখার দায়ে হাফিজুল ইসলাম নামে এক ডিলারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) গভীর রাতে উপজেলার কাইয়ারগাঁও গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিত্য পাল অভিযানে নেতৃত্ব দেন। সরকারি নিয়ম লঙ্ঘন করে চাল অবৈধভাবে চাল মজুত করার অপরাধে ডিলার হাফিজুল ইসলামকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক জরিমানার টাকা আদায় করা হয়। অভিযুক্ত হাফিজুল ইসলাম সুনামগঞ্জ সদর উপজেলার কাইয়ারগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ওই এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। জানা যায়, কাইয়ারগাঁও গ্রামের বাসিন্দা খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হাফিজুল ইসলাম ৬৫ বস্তা সরকারি চাল তার নিজ বসতঘরে অবৈধভাবে মজুত করে রেখেছেন - এমন সংবাদের ভিত্তিতে গভীর রাতে ডিলারের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সত্যতা পাওয়ায় ডিলারকে জরিমানা করা হয়। সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল জানান, অবৈধভাবে বসতঘরে চাল মজুত করার অপরাধে ডিলারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে জেলা ও উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার