সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ১০:১৩:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ১০:১৫:৪৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার::
পবিত্র রমজানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যরে আবহে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন ‘দি পিস প্যালেস লাক্সারি হোটেল এন্ড রেস্টুরেন্টে’ আয়োজিত এই অনুষ্ঠানে জেলার সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পবিত্র রমজান মাসের ২৩তম দিনে আয়োজিত এ ইফতার মাহফিল এক মিলনমেলায় পরিণত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি সাংবাদিকদের সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে সহায়ক হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকা সম্পাদক ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রওনক বখত, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ রতন শেখ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সাবেক সভাপতি মাহবুবুর রহমান পীর, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির বর্তমান সভাপতি শামস শামীম প্রমুখ। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্য তৌহিদ চৌধুরী প্রদীপ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ