সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

জাতিসংঘের তত্ত্বাবধানে সম্প্রদায়িক সহিংসতার তদন্ত দাবি

  • আপলোড সময় : ২০-০৯-২০২৪ ১০:১০:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৪ ১০:১০:৩৬ পূর্বাহ্ন
জাতিসংঘের তত্ত্বাবধানে সম্প্রদায়িক সহিংসতার তদন্ত দাবি
সুনামকণ্ঠ ডেস্ক :: জাতিসংঘের তত্ত্বাবধানে সম্প্রদায়িক সহিংসতার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। বৃহ¯পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও এ দাবি জানান। তিনি জাতিসংঘের মহাসচিবের কাছে আবেদন জানিয়ে বলেন, শেখ হাসিনা পতন পরবর্তী সংখ্যালঘুদের টার্গেট করে সাম্প্রদায়িক নৃশংসতার ঘটনাবলীর পাশাপাশি ১৯৯০ এর অক্টোবর থেকে ২০২১ সাল পর্যন্ত সংখ্যালঘুদের ওপর সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ঘটনাবলীর নির্মম ও নিরপেক্ষ তদন্ত করা হোক জাতিসংঘের তত্ত্বাবধানে। নিরুপিত করা হোক সংখ্যালঘুদের ওপর অব্যাহত সহিংস ঘটনাবলী রাষ্ট্রীয়, রাজনৈতিক না সাম্প্রদায়িক। এসব ঘটনার জন্য দায়ী ব্যক্তিদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানান হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের এই সভাপতি। নির্মল রোজারিও জানান, গত ৪ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশের জেলা ও মহানগরে সর্বমোট ২হাজার ১০টি সাম্প্রদায়িক সহিংসতায় ১ হাজার ৭০৫টি পরিবারের সদস্যরা সরাসরি আক্রান্ত হয়েছেন। ওই পরিবারগুলোর মধ্যে ১৫৭টি পরিবার রয়েছে যাদের বসতবাড়িতে হামলা চালিয়ে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। খুলনা বিভাগে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে। তিনি আরও জানান, সহিংসতার শিকার পরিবারগুলোর মধ্যে ৩৪টি আদিবাসী সম্প্রদায়ের পরিবার রয়েছে, যাদের বসতবাড়ি লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকটি পরিবারের জমি জবরদখল করা হয়েছে। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের এই সভাপতি বলেন, সাম্প্রদায়িক সহিংসতায় ৬৯ টি উপাসনালয়ে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। প্রতিটি বিভাগেই এ ঘটনা ঘটেছে। সহিংসতাই প্রায় ৫০ হাজার নর-নারী কিশোর কিশোরী শিশু ও প্রতিবন্ধী মানুষ সরাসরি আক্রান্ত হয়েছে। এছাড়া ট্রমায় আক্রান্তরা বর্তমানে আতঙ্ক ও ভয়ের মধ্যে দিনাতিপাত করছেন। ১৫৭টি পরিবার রয়েছে, যারা বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, অর্থ স¤পদ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তিনি বলেন, স্বাধীনতাপরবর্তী কোনো সরকারের আমলে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর সংঘটিত কোনো হামলার ঘটনার এখন পর্যন্ত বিচার হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স