সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

বারেক টিলায় গাছ কাটার ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৪:০৭:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৪:০৭:৪৪ পূর্বাহ্ন
বারেক টিলায় গাছ কাটার ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী দেশের জনপ্রিয় পর্যটন ¯পট বারেক টিলায় (বারিক্কার টিলা) প্রকাশ্যে সরকারি গাছ কাটার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় মামলা দায়ের করেছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা রঞ্জন কুমার দাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিদের মধ্যে রয়েছেন বারেক টিলার আনন্দপুর গ্রামের সাবেক ট্রাইব্যাল চেয়ারম্যান পুলক আজিম, বড়গোপ টিলার মোশারফ হোসেন মোসা, হাফিজ, মানিক, জালাল, রাতুল মারাক, শহীদ, নজরুলসহ মোট ১৬ জন। জানা গেছে, গত বুধবার (১১ মার্চ) দুপুরে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারেক টিলার ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকা থেকে ৩-৪টি সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে বৃহ¯পতিবার (১২ মার্চ) শক্তিয়ারখলা বিট অফিসার রথিন্দ্র কিশোর রায় এবং ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা রঞ্জন কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটার সত্যতা পান। এ বিষয়ে শক্তিয়ারখলা বিট অফিসার রথিন্দ্র কিশোর রায় বলেন, বারেক টিলার বাসিন্দা শহীদসহ ১৫-১৬ জনের একটি চক্র দীর্ঘদিন ধরে টিলার গাছ কেটে নিয়ে যাচ্ছে। বিষয়টি যাচাই করে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে তাদের বিরুদ্ধে ১৬ জনের নামে মামলা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স