সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

পবিত্র রমজান আমাদের ধৈর্য ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয় : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৪:১১:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৪:১১:১৩ পূর্বাহ্ন
পবিত্র রমজান আমাদের ধৈর্য ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয় : জেলা প্রশাসক
দিরাই প্রতিনিধি :: দিরাই উপজেলার বাংলাদেশ ফিমেইল একাডেমির উদ্যোগে ইফতারপূর্ব আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, পবিত্র রমজান ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রমজান আমাদের ধৈর্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় এবং ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করে। শনিবার বিকেলে একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, পার্থিব জীবনে সকলেরই ধর্মীয় অনুশাসন মেনে চলা উচিত। ধর্মের বিধান মানুষকে পাপ থেকে বিরত রেখে ন্যায়ের পথে পরিচালিত করে। জেলা প্রশাসক একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক জামিল চৌধুরীর ভূয়সী প্রশংসা করে বলেন, জীবনের শেষ প্রান্তে এসেও তিনি এতিম ও অসহায় মেয়েদের কল্যাণে যে ত্যাগ ও শ্রম দিচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। তিনি জামিল চৌধুরীর মতো সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও এতিম মেয়েদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর সভাপতিত্বে এবং দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিব সরকার, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে আমন্ত্রিত অতিথিরা ইফতারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স