সুনামগঞ্জ , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক শিলা বৃষ্টিতে বোরো ফসল আক্রান্ত, আগাম বন্যার শঙ্কায় কৃষক অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধে জলাবদ্ধতা, কৃষকের স্বপ্নভঙ্গের শঙ্কা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে পুড়ছে প্রবাসী শ্রমিকদের জীবন শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর হাওরে আশা-নিরাশার দোলাচল জামালগঞ্জে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এমপি কলিম উদ্দিন মিলনকে সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

কাজ শেষ হলেও পিআইসিদের বাঁধে থাকতে হবে

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৪:১২:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৪:১২:৩৬ পূর্বাহ্ন
কাজ শেষ হলেও পিআইসিদের বাঁধে থাকতে হবে
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ বলেছেন, সকলের সহযোগিতায় হাওরের বোরো ফসল রক্ষা করতে হবে। এখন থেকে সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। বেড়িবাঁধের কাজ শেষ হলেও পিআইসিদের বাঁধে থাকতে হবে। হাওরের ফসল ঘরে না উঠা পর্যন্ত সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও পাউবো কর্তৃক আয়োজিত ২০২৫-২০২৬ অর্থ বছরে জগন্নাথপুর উপজেলাধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষাকল্পে ডুবন্ত বাঁধের মেরামত স্কিম প্রণয়ন ও বাস্তবায়নকল্পে গঠিত উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটি কর্তৃক সকল পিআইসিদের সভাপতি ও সদস্য সচিব এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে কাজের সার্বিক অগ্রগতি পর্যালোচনা ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, উপজেলা পাউবো কর্মকর্তা শেখ ফরিদ, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান ও হাওর বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম বকুল, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজমুদ্দীন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও হাওর বাঁচাও আন্দোলন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, সাংবাদিক আবদুল ওয়াহিদ, পিআইসি কমিটির সভাপতি ও সদস্য সচিবদের মধ্যে ইউপি সদস্য কাওছার আহমদ তালুকদার, অনিল চন্দ্র দাস, লিলু মিয়া, রুবেল মিয়া, মফিজুর রহমান চৌধুরী, ইসরাক আলী, মোস্তাফিজুর রহমান মুহিত, আল আমিন, রুবেল মিয়া, মইন উদ্দিন, মিটন মিয়া, শ্রীবাস দাস, আলমগীর হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স