সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৫:০৩:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৫:০৩:৪৫ পূর্বাহ্ন
ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি
স্টাফ রিপোর্টার :: ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং সুনামগঞ্জ পৌরসভার বাস্তবায়নে এ সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়। শহরজুড়ে মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরতে আয়োজিত র‌্যালিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালি চলাকালে ডেঙ্গু প্রতিরোধের উপায় সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। সচেতনতামূলক র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার, সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক এবং পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েসসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা। র‌্যালি শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বর্ষা মৌসুমের আগেই মশাবাহিত রোগ থেকে জনগণকে সুরক্ষা দিতে জেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে সমন্বিত অভিযান পরিচালনা করছে। জনসচেতনতা সৃষ্টি এবং শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন