সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল

ছাতকে ব্র্যাকের জলবায়ু পরিবর্তনবিষয়ক রিফ্রেশার কর্মসূচি

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ১২:০৮:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ১২:০৮:৩১ পূর্বাহ্ন
ছাতকে ব্র্যাকের জলবায়ু পরিবর্তনবিষয়ক রিফ্রেশার কর্মসূচি
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলার কৈতক হাসপাতালের হলরুমে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে রিফ্রেশার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। জলবায়ু পরিবর্তন প্রকল্পের অর্গানাইজার মাহমুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডা. আলা উদ্দিন, এরিয়া ম্যানেজার ওয়াসিম আকরাম, সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল মালিক, ইউপি সদস্য অজিত কুমার দাশ, দিলোয়ার হোসাইন, জুবায়ের আহমদ, রাসেল আহমদ, মিছবাহউল ইসলাম, হারান ধর, রীনা, আব্দুর রহমান, হাজিজুর রহমান, নুর মেম্বার, আমতর মেম্বার তানভীর হোসেন, কামরুল হাসান, আবু তাহের, আবুল বশর, বদরুল আলম, আ. হাদি, জাহিদ হোসাইন ও আশিকুল হকসহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের কারণে স্বাস্থ্যখাতে সম্ভাব্য ঝুঁকি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, স্থানীয় পর্যায়ে নিয়মিত প্রশিক্ষণ ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে জনগণকে প্রস্তুত করা গেলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় ও অংশগ্রহণমূলক সেশনের মধ্য দিয়ে কর্মসূচিটি শেষ হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স