সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু
খাল খনন উদ্বোধন

জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ১২:৩৩:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ১২:৩৩:৪০ পূর্বাহ্ন
জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী
সুনামকণ্ঠ ডেস্ক :: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাসী। জনকল্যাণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যেই সরকার সারাদেশে খাল খনন ও সংস্কারের মহাপরিকল্পনা হাতে নিয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি হিসেবে সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল। আমরা সেই আদর্শে বিশ্বাস করি যা সরাসরি মানুষের উপকারে আসে। তিনি আরও উল্লেখ করেন যে, অতীতেও বিএনপি খাল কাটা কর্মসূচির মাধ্যমে কৃষিতে বিপ্লব এনেছিল এবং বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় আবারও সারাদেশে এই কার্যক্রম ছড়িয়ে দেবে। সরকারপ্রধান তার বক্তব্যে নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমরা জানি দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করেন এবং তাদের জীবন কৃষির ওপর নির্ভরশীল। আমরা বিশ্বাস করি- কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকদের আর্থিক সুরক্ষা দিতে মন্ত্রিসভার বৈঠকে ইতোমধ্যে কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প