সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

পণাতীর্থে লাখ লাখ পুণ্যার্থীর ঢল

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৪:৪৬:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৪:৪৬:০০ পূর্বাহ্ন
পণাতীর্থে লাখ লাখ পুণ্যার্থীর ঢল
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে শ্রী শ্রী অদ্বৈত প্রভুর জন্মধাম সংলগ্ন যাদুকাটা নদী তীরে পণাতীর্থ গঙ্গাস্নান সম্পন্ন হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকে আগত লাখ লাখ পুণ্যার্থীর ঢল নামে। বলা হয়ে থাকে সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি দেশের পুণ্যলাভের সবচেয়ে বড় উৎসব। মঙ্গলবার (১৭ মার্চ) ভোর ৫টা ৫৩ মিনিট থেকে সকাল ৮টা ৩৭ মিনিটের মধ্যে পণতীর্থ গঙ্গা¯œান অনুষ্ঠিত হয়। এতে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। এ উপলক্ষে এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করে উৎসবের আমেজ। সরেজমিনে দেখা গেছে, স্নানোৎসব উপলক্ষে বেশিরভাগ পুণ্যার্থী আগের দিন রাতেই উপজেলার রাজারগাঁওয়ে শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম মন্দির ও ইসকন মন্দিরসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে সমবেত হোন। ভোরে গঙ্গাস্নানের সময় শুরু হতেই লাখ লাখ পুণ্যার্থী ওপারের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা যাদুকাটা নদীর স্বচ্ছ জলে স্নানপর্ব শুরু করেন। এদিকে গঙ্গা স্নান ও বারুনী মেলা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আগত পুণ্যার্থীদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও আনসারসহ সদস্যরা একযোগে কাজ করেছেন। তৎপর ছিলেন সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরাও। তাছাড়া স্নান ও মেলা এলাকায় যেকোনো অনাকাক্সিক্ষত ঘটনা ও অপতৎপরতা রোধে ভ্রমামাণ আদালতের নজরদারিও ছিল। তবে প্রতিবারের ন্যায় এবারও বেহাল যোগাযোগ ব্যবস্থার কারণে সড়কে পুণ্যার্থী ও আগত ভক্তদেরকে নানা ভোগান্তিতে পড়তে হয়েছে। অপরদিকে একই সময়ে উপজেলার লাউড়েরগড়ের সাহিদাবাদ সীমান্তে শাহ আরেফিন (র.) এর আস্তানায় ওরস ও মেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এবছর পবিত্র রমজান মাস ও শবে কদর থাকায় ওরস ও মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। শ্রী শ্রী অদ্বৈত মন্দির পরিচালনা কমিটির সভাপতি করুণাসিন্ধু চৌধুরী বাবুল জানান, এটি দেশের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ স্নান উৎসব। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষজনও এই উৎসব সফল করতে সহযোগিতা করছেন। যা আমাদের অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এদিকে উৎসবের গুরুত্ব বিবেচনায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) সপ্তাহব্যাপী মঙ্গল আরতি, ভজন, লীলা কীর্তন, গঙ্গাপূজা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষায় ৪৫০ জন পুলিশ সদস্য মোতায়েনসহ পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই মিলনমেলা এবারও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন