সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

বন্ধুত্বের বন্ধনে ইফতার : জুবিলী উচ্চ বিদ্যালয়ের ২০০৩ ব্যাচের মিলনমেলা

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৫:১১:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৫:১১:৩৬ পূর্বাহ্ন
বন্ধুত্বের বন্ধনে ইফতার : জুবিলী উচ্চ বিদ্যালয়ের ২০০৩ ব্যাচের মিলনমেলা
স্টাফ রিপোর্টার, পবিত্র মাহে রমজানকে ঘিরে বন্ধুত্ব, স্মৃতি আর ভালোবাসার এক অনন্য মিলনমেলায় পরিণত হলো সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ২০০৩ ব্যাচের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল। মঙ্গলবার সন্ধ্যায় শহরের কাজীর পয়েন্টস্থ কুটুমবাড়ি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ আয়োজন প্রাণবন্ত উপস্থিতিতে হয়ে ওঠে উষ্ণ ও আনন্দঘন। দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হন এসএসসি ২০০৩ ব্যাচের সহপাঠীরা। ব্যস্ত জীবনের নানা ব্যস্ততা পেরিয়ে প্রিয় বন্ধুদের সঙ্গে এমন মিলনমেলা যেন ফিরিয়ে আনে স্কুল জীবনের সেই সোনালী দিনগুলোর স্মৃতি। ইফতারের আগে সংক্ষিপ্ত দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা দেশ, জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন। পাশাপাশি প্রয়াত সহপাঠী ও শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনাও করা হয়। আয়োজনে উপস্থিত বন্ধুরা জানান, এমন আয়োজন শুধু ইফতার নয়, বরং এটি বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার একটি উপলক্ষ। অনেকেই বলেন, “সময়ের ব্যবধানে আমরা যে যার মতো ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু এই ধরনের আয়োজন আমাদের আবার এক সুতোয় গেঁথে দেয়।” ইফতার শেষে গল্প, আড্ডা আর স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। হাসি-আনন্দে ভরপুর এই আয়োজন যেন সবার মনে রেখে যায় এক টুকরো উজ্জ্বল স্মৃতি। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার আয়োজন অব্যাহত থাকবে, যাতে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হয় এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স