স্টাফ রিপোর্টার::
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জে ৪ শতাধিক দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শহরের স্টেশন রোডে চেম্বার ভবনের সামনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়৷
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম। বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সেমাই, চিনি ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী। ঈদের আগে এসব প্রয়োজনীয় খাদ্যসামগ্রী হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন নিম্ন আয়ের মানুষজন।
এসময় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সামছুল হক, সিনিয়র সহ-সভাপতি মো. জুয়েল মিয়া, পরিচালক এনামুল হক এনামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
সুনামগঞ্জে ৪ শতাধিক নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
- আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৩:৪৩:০৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৩:৪৩:৫০ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ