স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জের উত্তর কামলাবাজ গ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে "উত্তর কামলাবাজ যুব সমাজের" উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (বিকেলে) উত্তর কামলাবাজ গ্রামের মিছির আলীর অটো রাইস মিল মাঠে এ আয়োজন করা হয়। এতে স্থানীয় শতাধিক রোজাদার অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মিসির আলী এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. মানিক মিয়া। আয়োজনটি সফল করতে যুব সমাজের সদস্যরা দিনব্যাপী নিরলসভাবে কাজ করেন এবং আগত অতিথিদের আন্তরিকভাবে আপ্যায়ন করেন।
ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভরপুর। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা, সমাজে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি এবং সকল শ্রেণির মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন জোরদার করার লক্ষ্যেই এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের কথা বিবেচনায় রেখে তাদেরও এই আয়োজনে সম্পৃক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রায় কয়েক শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপস্থিত অতিথিরা এমন মানবিক ও সামাজিক উদ্যোগের জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তারা বলেন, এ ধরনের আয়োজন সমাজে পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সব মিলিয়ে উত্তর কামলাবাজ যুব সমাজের এই ইফতার মাহফিলটি ছিল এক মিলনমেলা, যেখানে ধর্মীয় অনুশাসনের পাশাপাশি সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
উত্তর কামলাবাজ যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপলোড সময় : ২০-০৩-২০২৬ ০৯:০৪:৩৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-০৩-২০২৬ ০৯:০৬:১০ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ