গৌরারং ইউনিয়নে ২৫ শিক্ষার্থী পেল বৃত্তি
- আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০৯:১৪:৫৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০৯:১৪:৫৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে শিক্ষার্থীদের মেধা বিকাশে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে ‘গৌরারং ইউনিয়ন পেশাজীবী কল্যাণ সমিতি, সিলেট’-এর আয়োজনে ১ম মেধাবৃত্তি-২০২৫ পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ মার্চ (রবিবার) দুপুরে ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রিয়াজ আলমের সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক উমরগণি রাসেলের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুজ আলী, লবজান স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার এবং সংগঠনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও সুধীজনেরা, তাদের মধ্যে ছিলেন মুক্তার আলী, ইয়াকুব উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আহমদ, শাহ মাহমুদুর রহমান, সিরাজুল ইসলাম পলাশ প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণে উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি নিয়মিত অধ্যবসায়ের ওপর গুরুত্বারোপ করেন।
১ম মেধাবৃত্তি পরীক্ষায় মোট ২৫ জন কৃতী শিক্ষার্থীকে ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়। পঞ্চম ও অষ্টম শ্রেণির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করে। বৃত্তিপ্রাপ্তরা হলেন, পঞ্চম শ্রেণি ট্যালেন্টপুল- সাক্তারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নূরফিজা হক নওরিন। রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সায়মা আক্তার ট্যালেন্টপুল, সাফেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাহ আব্দুল কাদির জিলানী ট্যালেন্টপুল, নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চয়নিকা দাশ তিথি ট্যালেন্টপুল। এছাড়া সাধারণ বৃত্তি পেয়েছে নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মারজিয়া রহমান, সাক্তারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আফরিন জাহান তাইবা, সাফেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাহমিদা জান্নাত, বড়ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. তাহমিদ হাসান নাদির, উজান সাফেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুনতাহা জান্নাত মীম, গৌরারং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৈশাখী দাশ ঝিনুক, শুভশ্রী রানী দাস, সাক্তারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোছা. আফরোজা বেগম, নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রুতি চক্রবর্তী, উজান সাফেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চামেলী আক্তার মাহী। এছাড়া বিশেষ বৃত্তি পেয়েছে হযরত শাহ মিলন দাখিল মাদ্রাসার মরিয়ম আক্তার, ট্যালেন্টপুল হাফিজিয়া মাদ্রাসা টুকেরবাজার আনওয়ারুল উলুমের ইমন মিয়া। সাধারণ বৃত্তি টুকেরবাজার আনওয়ারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সুরাইয়া আক্তার, সাধারণ বৃত্তি অষ্টম শ্রেণি ষষ্ঠগ্রাম গৌরারং খাতুনে জান্নাত বালিকা মাদ্রাসার সুমাইয়া জান্নাত তিনা, ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের জয় পাল, সুস্মিতা রানী দাস, হাজী আব্দুস ছত্তার ও মরিয়ম উচ্চ বিদ্যালয়ের আরিয়ান মুহিত, ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের মারুফা আক্তার, হাজী আব্দুস ছত্তার ও মরিয়ম উচ্চ বিদ্যালয় তানহা বেগম ও দিলশাদ কালাম হাজেরা বালিকা উচ্চ বিদ্যালয়ের ফাবিয়া।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও উপহার তুলে দেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ