সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

লঞ্চঘাট-পূর্ব ইব্রাহীমপুরে আধুনিক যাত্রী ছাউনি উদ্বোধন

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০৯:১৭:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০৯:১৭:০৮ পূর্বাহ্ন
লঞ্চঘাট-পূর্ব ইব্রাহীমপুরে আধুনিক যাত্রী ছাউনি উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট-পূর্ব ইব্রাহীমপুর খেয়াঘাটে নবনির্মিত আধুনিক যাত্রী ছাউনি উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। ঈদকে সামনে রেখে নির্মিত এ ছাউনি পেয়ে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। গত ১৮ মার্চ (বুধবার) সকালে শহরের লঞ্চঘাট-পূর্ব ইব্রাহীমপুর খেয়াঘাটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ছাউনিটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক অসীম চন্দ্র বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, সাংবাদিক আকরাম উদ্দিন, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম কয়েসসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সাংবাদিক আকরাম উদ্দিন বলেন, পূর্ব ইব্রাহীমপুর খেয়াঘাটে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে গত বছরের ৮ মার্চ জেলা প্রশাসকের কাছে ছাউনি নির্মাণের দাবি জানানো হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের উদ্যোগে প্রায় ৪৫ বছরের পুরোনো অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দ্রুত সময়ের মধ্যে ছাউনি ও একটি ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, এ ছাউনি নির্মাণের ফলে পূর্ব ইব্রাহীমপুরসহ সুরমা উত্তরপাড়ের হাজারো শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপকৃত হবেন। রোদ, বৃষ্টি ও ঝড়ের সময় যাত্রীরা এখন স্বাচ্ছন্দ্যে অপেক্ষা করতে পারবেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, খেয়া পারাপারের সময় মানুষের দুর্ভোগ লাঘবে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরে তিনি আনন্দিত। এই ছাউনিটি স্থানীয় জনগণের জন্য নির্মাণ করা হয়েছে এবং এর যথাযথ রক্ষণাবেক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, ছাউনি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং কোনো ধরনের অপরাধমূলক কর্মকা- থেকে বিরত থাকতে সবাইকে সচেতন থাকতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উদ্বোধন শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী