সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
জ্বালানি তেলের সংকট

ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কম তেল পাচ্ছেন ক্রেতারা

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০৯:১৮:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০৯:১৮:২৫ পূর্বাহ্ন
ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কম তেল পাচ্ছেন ক্রেতারা
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পেট্রোল, অকটেন ও ডিজেলের মতো নিত্যপ্রয়োজনীয় জ্বালানির সরবরাহ কমে যাওয়ায় পা¤পগুলোতে সৃষ্টি হয়েছে দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজন অনুযায়ী তেল পাচ্ছেন না ক্রেতারা। সরকারি পর্যায়ে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে দাবি করা হলেও বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে ভোর থেকে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রাহকদের। অনেক ক্ষেত্রে নির্ধারিত পরিমাণের চেয়েও কম তেল দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ঊর্ধ্বগতি এবং চাহিদা বৃদ্ধির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। চলতি মাসে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলছে। এদিকে পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে জ্বালানি তেলের চাহিদা বেড়েছিল কয়েকগুণ। ঈদ উপলক্ষে মানুষের যাতায়াত বৃদ্ধি, পণ্য পরিবহন বৃদ্ধি এবং অতিরিক্ত মজুদের প্রবণতা - সব মিলিয়ে চাপ পড়েছে সরবরাহ ব্যবস্থায়। অপরদিকে ভুক্তভোগীরা জানান, পরিস্থিতি দিন দিন অসহনীয় হয়ে উঠছে। মোটরসাইকেল চালক মতিউর হাসান বলেন, বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের পা¤েপ এসে তেল নিতে হচ্ছে। স্থানীয়ভাবে খুচরা ডিলারদের কাছে প্রতি লিটার তেল ১৬০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। অনেকেই মজুদ করে রাখায় আমরা বিপদে পড়েছি। আরেক ক্রেতা আলিনুর বলেন, দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও প্রয়োজন মতো তেল পাইনি। যাতায়াতেই তিন লিটার লাগে, কিন্তু ২০০-৩০০ টাকার বেশি তেল দিচ্ছে না। মোটরসাইকেল চালক জাকির হোসেনের ভাষ্য, এক ঘণ্টা অপেক্ষা করে সর্বোচ্চ ৩০০ টাকার তেল পাওয়া যায়। এভাবে চললে যানবাহন চালানো কঠিন হয়ে পড়বে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, কিছু অসাধু ডিলার কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে তেল বিক্রি করছেন। তারা দ্রুত বাজার মনিটরিং জোরদার করে মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। সুনামগঞ্জে জ্বালানি তেলের এ সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স