সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

হাওরে নিয়ে গরু জবাই, মাংস লুট

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০৯:২২:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০৯:২২:৩৪ পূর্বাহ্ন
হাওরে নিয়ে গরু জবাই, মাংস লুট
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলায় এক দরিদ্র কৃষাণীর দুটি গরু চুরি করে হাওরে নিয়ে জবাই করে মাংস লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি উপজেলার পাটলি ইউনিয়নের আলীপুর গ্রামে ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ মার্চ মঙ্গলবার রাতে এলাকায় ভারী বৃষ্টিপাতের সুযোগে চোরেরা শমলা বেগম নামের এক কৃষাণীর গোয়ালঘর থেকে দুটি গরু চুরি করে। পরে পাশের হামালপুতা হাওরের ধানক্ষেতে নিয়ে গরুগুলো জবাই করে মাংস নিয়ে যায় তারা। পরদিন ২৫ মার্চ বুধবার সকালে গরু খুঁজতে গিয়ে হাওরের জমিতে গরুর অবশিষ্টাংশ দেখতে পান শমলা বেগম। এ দৃশ্য দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এমন ঘটনায় পুরো উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং চোরদের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী