সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

উত্তর সুরমা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০৯:২৪:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০৯:২৪:১৪ পূর্বাহ্ন
উত্তর সুরমা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা শহীদ মিনার প্রাঙ্গণে ‘উত্তর সুরমা স্বেচ্ছাসেবী সংগঠন’র তৃতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে একজন গুণী ব্যক্তিকে সম্মাননা অ্যাওয়ার্ড এবং ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মো. শাহ আলমের পরিচালনা এবং জাহাঙ্গীরনগর সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি কাজী মো. মমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর সুরমা উন্নয়ন পরিষদের সদস্য সচিব কে এম শামসুল আলম রাসেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের সহকারী অধ্যাপক (শিশু) ডা. আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. সাইফুল ইসলাম, ডা. নুরুজ্জামান সিফাত, ডা. এম এ মান্নান, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান রশিদ আহমেদ, সমাজসেবক মো. আবুল হায়াত, সুলতান আহম্মেদ, হোসেন আলী ফাউন্ডেশনের সভাপতি মো. ইউসুফ মিয়া, উত্তর সুরমা চাকরিজীবী পরিষদের সভাপতি মো. অহিদ মিয়া, বালিকান্দি মানবকল্যাণ পরিষদের সভাপতি মো. হারুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে উত্তর সুরমা অঞ্চলে কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু নির্মাণ, ডলুরা শহীদ মিনার এলাকায় শুল্ক স্টেশন চালু, জননিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়ি স্থাপন এবং রাস্তা-ঘাটের উন্নয়ন এখন সময়ের দাবি। এছাড়া সদ্য ভেঙে পড়া বেরিগাঁও ব্রিজ দ্রুত পুনর্নির্মাণেরও আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, নারী শিক্ষা বিস্তারে একটি গার্লস স্কুল প্রতিষ্ঠা জরুরি। পাশাপাশি মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মেলনের মূল পরিকল্পনাকারী ও আয়োজকদের পক্ষ থেকে সুনামগঞ্জ জেলা যুব প্রতিনিধি ও ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মো. শাহ আলম জানান, পার¯পরিক সহযোগিতা বৃদ্ধি, মাদকবিরোধী আন্দোলন জোরদার, বাল্যবিবাহ প্রতিরোধ, বৃক্ষরোপণ, শিক্ষা বিস্তার এবং আর্থ-সামাজিক উন্নয়নই এই সম্মেলনের মূল লক্ষ্য। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে চার দশকের অভিজ্ঞ সাংবাদিক আকরাম উদ্দিনকে সম্মাননা হিসেবে ‘সুরমা অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। একই সাথে ৩০টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। সংগঠনগুলো হচ্ছে উত্তর সুরমা চাকরিজীবী পরিষদ, ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘ, জাহাঙ্গীরনগর সমাজকল্যাণ যুব সংঘ, কেজিকে সমাজকল্যাণ যুব সংঘ, হোসেন আলী ফাউন্ডেশন, উত্তর সুরমা প্রবাসী কল্যাণ পরিষদ, ডলুরা শহীদ স্মৃতিকল্যাণ যুব সংঘ, বৃহত্তর জাহাঙ্গীরনগর ইউনিয়ন সমাজকল্যাণ সংগঠন, ইসলামপুর ছাত্রকল্যাণ পরিষদ, সূর্যোদয় সমাজকল্যাণ যুব সংঘ, কামারভিটা সমাজকল্যাণ যুব সংঘ, বন্ধন সমাজকল্যাণ সংস্থা, তারুণ্যের ঐক্য সমাজকল্যাণ যুব সংঘ, মোড়চা একতা সমাজকল্যাণ সংঘ, শাহ জালাল ফাউন্ডেশন মইনপুর, অভিযাত্রী ও আলসান ফাউন্ডেশন, বালিকান্দি মানবকল্যাণ পরিষদ, হযরত শাহজালাল ফাউন্ডেশন মইনপুর, উদ্দীপ্ত ফ্রেন্ডস ক্লাব, উত্তর সুরমা স্বেচ্ছাসেবী সংগঠন, সুরমার কথা, জাগরণী ফাউন্ডেশন, উত্তর সুরমা উন্নয়ন পরিষদ, অসহায় মানুষের পাশে আমরা, শান্তির নীড়। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পেশ করা হয়। উল্লেখ্য, ২০২১ সালে মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় মাঠে ১০টি সংগঠনের অংশগ্রহণে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২৭ এপ্রিল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স