সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

যৌন নিপীড়ন নিবারণ প্রসঙ্গে

  • আপলোড সময় : ২১-০৯-২০২৪ ১১:৪০:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৪ ১১:৪০:০৮ পূর্বাহ্ন
যৌন নিপীড়ন নিবারণ প্রসঙ্গে
‘দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন নিপীড়নের ঘটনা নতুন নয়। ক্যাম্পাসে নানা সময়ে যৌন নিপীড়নবিরোধী আন্দোলনও গড়ে ওঠে। এমন আন্দোলনে অন্যান্য ক্যাম্পাসকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পথ দেখিয়েছে বলা যায়। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়েই এখনো যৌন নিপীড়নমুক্ত ক্যাম্পাস গড়ে ওঠেনি। ক্যাম্পাসটিতে সাম্প্রতিক সময়ে একের পর এক যৌন হেনস্তার ঘটনা ঘটছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন নিরাপত্তাহীনতা খুবই উদ্বেগজনক ও হতাশাজনক।’ এইবাক্য কটি একটি জাতীয় দৈনিকের সম্পাদকীয় থেকে উদ্ধৃত করা হলো। দেশে যৌনতার সার্বিক পরিস্থিতি বিবেচনায় সত্যি হলো, বিশেষ একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস (যা দেশের সংস্কৃতিবান মানুষের বিচরণক্ষেত্র বলা যায়) কেবল নয় এমন নারী নিপীড়নের ঘটনার শিকার হয়ে সমগ্র দেশের (যেখানে সংস্কৃতিবান মানুষের সংখ্যা কম) নারী ও তার অভিভাবক-স্বজনরা নিরাপত্তাহীনতার দুর্বিষহ দুর্ভোগের মধ্যে আছেন। অর্থাৎ নারীর নিরাপত্তা এখানে অতীতে যেমন ছিল না এখনও নেই। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় যে, এক লোক বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করতে গিয়ে ধরা পড়ে গেলে বিক্ষুব্ধ নির্যাতিতা ও তার স্বামী দুজনে মিলে লোকটিকে হত্যা করেন। স্ত্রী লোকটির হাত চেপে ধরেন এবং স্বামী বটি দিয়ে তার গলা কাটেন। বিচারকের কাছে এমন স্বীকারোক্তি স্বামী-স্ত্রী দুজনে দিয়েছেন। এটি নারীর প্রতি যৌনসহিংসার একটি দৃষ্টান্ত। নারীর প্রতি ঘরে-বাইরে সর্বত্র এমন সহিংস সমাজকেই প্রতিনিয়ত আমরা প্রত্যক্ষ করছি নারীর সঙ্গে সংঘটিত বিভিন্ন রকমের ঘটনায়। এখানে এমন সব ঘটনার বিস্তারিত বিবরণ ও ব্যাখ্যা-বিশ্লেষণ লিপিবদ্ধ করার অবকাশ নেই। এবংবিধ ঘটনা যা প্রতিনিয়ত ঘটে চলেছে দেশের সর্বত্র তা সমাজে প্রতিষ্ঠিত নারীবিদ্বেষী পুরুষতান্ত্রিক সমাজমানসতাকেই প্রতিপন্ন করে। নারীর উপরে এইরূপ সহিংসতার প্রবণতা প্রতিপন্ন করছে যে, প্রাচীন কালের পুরুষতান্ত্রিকতার অবসান এখনও ঘটেনি বরং তা পুঁজিবাদী ব্যবস্থার হাত ধরে অন্যরকম এক সাংস্কৃতিক অস্ত্রে পর্যবসিত হয়ে শাণিত হয়ে উঠেছে। আমরা মনে করি, নারীর এই হীনাবস্থা ততোদিন পর্যন্ত বিরাজ করবে যতোদিন পর্যন্ত না সমাজ-রাষ্ট্র পরিচালনায় নারীর ক্ষমতায়ন পুরুষের সমান হয়ে উঠবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু