সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
স্মৃতিফলকে স্লোগান-মিছিল

আওয়ামীপন্থী ২৭ আইনজীবীর নামে মামলা, দু’জন গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০৯:২১:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৯:২১:৪২ পূর্বাহ্ন
আওয়ামীপন্থী ২৭ আইনজীবীর নামে মামলা, দু’জন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে মিছিল-শ্লোগানসহ ফুল দেওয়ার ঘটনায় সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামীপন্থী ২৭ জন আইনজীবীর নামে মামলা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আসামি আছেন আরও ৫০ থেকে ৬০ জন। গ্রেপ্তার দুই আইনজীবী হলেন মণীষ কান্তি দে (মিন্টু) ও এডভোকেট এম. জিয়াউর রহমান শামীম। মণীষ কান্তি দে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি)। জিয়াউর রহমান শামীম জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য। মণীষ কান্তি দে’র বাড়ি শহরের নতুনপাড়ায়, শামীম আহমেদ সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা। এদিকে, সন্ত্রাসবিরোধী আইনের দায়ের করা মামলার বাদী সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আনুরুল হক। এজহারে আসামি হিসেবে ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা সবাই আইনজীবী এবং বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবসের সকালে শহরের স্মৃতিসৌধে মিছিল, শ্লো গানসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে ফুল দেন। খোঁজ নিয়ে জানা গেছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সুনামগঞ্জ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতাকর্মীরা। তারা মিছিল নিয়ে জেলা কালেক্টরেট এলাকায় স্মৃতিফলকে যান। সেখানে স্লোগান দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। মিছিলে ২৩ থেকে ৩০ জন আইনজীবী ছিলেন। এর মধ্যে জেলা আওয়ামী লীগের পদধারী কয়েকজন নেতাও ছিলেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘স্বাধীনতার এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’, ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’ ইত্যাদি শ্লোগান দেন। পরে মিছিল স্লোগানের ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। মামলার বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বলেন, যারা স্মৃতিফলকে মিছিল করেছেন, স্লোগান দিয়েছেন মামলায় তাদের সবাইকে আসামি করা হয়েছে। শুক্রবার গ্রেফতারকৃত দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, এই সংগঠনের কার্যক্রম আইনত নিষিদ্ধ। তারা মিছিল করেছেন, শ্লোগান দিয়েছেন। মিছিলের ছবি, ভিডিও নিজেদের ফেসবুকে প্রচার করেছেন। এটি তারা করতে পারেন না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ