সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

চাঁদে ঘাঁটি তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০৯:৩৩:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৯:৩৩:৫২ পূর্বাহ্ন
চাঁদে ঘাঁটি তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
সুনামকণ্ঠ ডেস্ক :: চাঁদে ঘুরে আসা নয়, সেখানে স্থায়ীভাবে বসবাসের জন্য ঘাঁটি তৈরি করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ‘ইগনিশন’ নামের এক অনুষ্ঠানে চাঁদে নিয়মিত নভোচারী পাঠানোর পাশাপাশি সেখানে একটি স্থায়ী ঘাঁটি নির্মাণসহ মহাকাশের আরও গভীরে অভিযান পরিচালনার মহাপরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। পরিকল্পনাটি মূলত ডোনাল্ড ট্রা¤েপর জাতীয় মহাকাশ নীতির সঙ্গে সংগতিপূর্ণ। নাসার নতুন প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান বলেন, নাসা আবারও প্রায় অসম্ভবকে সম্ভব করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগেই চাঁদে ফেরা, সেখানে একটি ঘাঁটি তৈরিসহ মহাকাশে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই প্রতিযোগিতায় জয়-পরাজয় এখন বছরের হিসাবে নয়, মাসের হিসাবে গণনা করা হবে। নাসার নতুন এই পরিকল্পনা চাঁদে অভিযান পরিচালনার ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কারণ, এখন থেকে দীর্ঘ বিরতির পর বড় কোনো মিশন পরিচালনার বদলে নাসা ঘন ঘন এবং পুনর্ব্যবহারযোগ্য ল্যান্ডিং প্রযুক্তির ওপর জোর দেবে। এই অভিযানের প্রথম মাইলফলক হিসেবে ধরা হচ্ছে আর্টেমিস প্রোগ্রামকে। ২০২৭ সালে আর্টেমিস ৩ মিশনের মাধ্যমে নভোচারীরা চাঁদে যাবেন এবং পরবর্তী সময়ে ছয় মাস অন্তর নিয়মিত মিশন পাঠানোর পরিকল্পনা রয়েছে। নাসার সহযোগী প্রশাসক অমিত ক্ষত্রিয়ের মতে, নতুন এই পরিকল্পনা কয়েকটি ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে প্রযুক্তির পরীক্ষা এবং রোবোটিক ও কার্গো মিশনের সংখ্যা বাড়ানো হবে। দ্বিতীয় ধাপে প্রাথমিক অবকাঠামো তৈরি, আধা বাসযোগ্য সিস্টেম স্থাপন এবং নভোচারীদের নিয়মিত যাতায়াত নিশ্চিত করা হবে। চূড়ান্ত ধাপে আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় চাঁদে মানুষের স্থায়ী উপস্থিতি বজায় রাখা এবং একে একটি দীর্ঘমেয়াদি ঘাঁটি হিসেবে গড়ে তোলা হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী