সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক
সুরমা ইউনিয়নের বেরীগাঁও

ব্রিজ ভেঙে পড়ায় দুর্ভোগে ৫০ হাজার মানুষ

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ১২:৪৬:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ১২:৪৬:০৭ পূর্বাহ্ন
ব্রিজ ভেঙে পড়ায় দুর্ভোগে ৫০ হাজার মানুষ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁও ব্রিজ ভেঙে পড়ায় পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে তিনটি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়রা দ্রুত নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন। জানা যায়, পাকিস্তান আমলে বৃহত্তর রঙ্গারচর ইউনিয়নের মানুষের সহজ যাতায়াত নিশ্চিত করতে ব্রিজটি নির্মাণ করা হয়। দীর্ঘ প্রায় ৭০ বছর পর প্রাচীন এই ব্রিজটি গত রমজান মাসে ভেঙে পড়ে। এতে সুরমা, জাহাঙ্গীরনগর ও রঙ্গারচর ইউনিয়নের মানুষজন ও যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা জানান, ২০২৪ সালের শুরুর দিকে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে সাময়িকভাবে সংস্কার করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তা টেকেনি। বর্তমানে ব্রিজটি স¤পূর্ণ ভেঙে যাওয়ায় চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। ফলে বিকল্প হিসেবে প্রায় দুই কিলোমিটার ঘুরে জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা বাজারে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, গত ৩০ বছর ধরেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। বিষয়টি বিভিন্ন সময় সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, নারী ও পুরুষসহ রোগীদের চলাচলে মারাত্মক ভোগান্তির সৃষ্টি হচ্ছে। পথচারী শাহরুখ মিয়া বলেন, দুই কিলোমিটার ঘুরে আসা-যাওয়ায় যানবাহন ভাড়াও বেড়েছে। অতি জরুরি প্রয়োজন ছাড়া যোগাযোগ বন্ধ আমাদের। সহজে শহরে আসা-যাওয়া করতে পারছি না আমরা। স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, ব্রিজ ভেঙে যাওয়ায় আমাদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। এখন দুই কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে। দ্রুত নতুন ব্রিজ নির্মাণ করা জরুরি। অপর বাসিন্দা সুহেল আহমদ বলেন, সুরমার উত্তরপাড় দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা বারবার জনপ্রতিনিধি নির্বাচিত করলেও আমাদের সমস্যার কোনো সমাধান হয়নি। জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ বলেন, ব্রিজটি এলাকার মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম ছিল। এটি ভেঙে পড়ায় জনভোগান্তি বেড়েছে। দ্রুত নতুন ব্রিজ নির্মাণ করা হলে মানুষের দুর্ভোগ কমবে। এ বিষয়ে সুনামগঞ্জ এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, বেরীগাঁও এলাকায় ভেঙে যাওয়া ব্রিজের পাশে মানুষ ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে অতি দ্রুত স্ল্যাব পার্ট ব্যবহার করে বেইলি ব্রিজের আদলে একটি অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে নতুন ব্রিজ নির্মাণের বিষয়টি ইতোমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে এবং তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা